শিশুকে ধর্মশিক্ষা দিতে গিয়ে তার মায়ের সঙ্গে যৌন সম্পর্ক: বিশেষ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ November, ২০২৬

শিশুকে ধর্মশিক্ষা দিতে গিয়ে তার মায়ের সঙ্গে যৌন সম্পর্ক: বিশেষ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ November, ২০২৬ |
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক শিশুকে ধর্মীয় শিক্ষা দিতে গিয়ে তার মায়ের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে এক মসজিদের ইমামের বিরুদ্ধে। ওই গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামের ওই ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার, ১লা নভেম্বর, রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করে পুলিশ। সেখানে আলামত পাওয়া গেছে। নূর আলম শেখ গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা। তিনি টংগিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাশাপাশি স্থানীয় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্মীয় শিক্ষা দিতে তার বাড়িতে যাতায়াত করতেন। মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একপর্যায়ে শিশুটির মায়ের সঙ্গে নূর আলমের সম্পর্ক তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, সেই সম্পর্কের সময় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন তিনি। প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি নূর আলমকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং তাকে এলাকা ছাড়তে বলে। এরপর থেকে ওই গৃহবধূকে নানাভাবে হুমকি দিয়ে দেখা করার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে নিজের ধারণ করা একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ওই নারীর পরিবারের এক সদস্যের কাছে পাঠান তিনি। তার সঙ্গে দেখা না করলে ভিডিওটি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, এ বিষয়ে তথ্য পাওয়ার পর রোববার বিকেল ৪টার দিকে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি দল অভিযান শুরু করে। পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশ, উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিপিএম এবং উপপরিদর্শক (ওসি) রেজাউল কাজীর নেতৃত্বে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে নূর আলমকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম অভিযোগের বিষয়গুলো স্বীকার করেছেন। তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক। এ ঘটনায় তার বিরুদ্ধে টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা চীন বিতর্কের মাঝে এমবাপের ঝলক তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের ডিসিকে দিয়ে ৩২ ব্যবসায়ীকে উচ্ছেদ করে শতকোটি টাকার সম্পদ দখল নিলেন জেলা জামায়াত আমির বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা লুটে নিলেন ছাত্রদল সভাপতি সাজেকে সাধারণ মানুষের ভোগান্তি চরমে: সশস্ত্র গোষ্ঠীর ভয়ে পরিস্থিতি থমথমে শিশুকে ধর্মশিক্ষা দিতে গিয়ে তার মায়ের সঙ্গে যৌন সম্পর্ক: বিশেষ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার চুয়েটে ফের শাটডাউন কর্মসূচি, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে যুদ্ধবিরতি শেষ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী জাহাজে ক্ষয়ক্ষতি খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদক ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে মন্তব্য: আদালতে স্বীকারোক্তি যুবকের ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়—জামায়াত নেতার দাবি অসত্য: প্রসিকিউটর দ্বিতীয় প্রত্যাবর্তনঃ ১/১১’র সরকারের সময়েও সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি ফিরেছিলেন