বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৬

বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৬ |
বগুড়ার কাহালুতে দুটি বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। এ সময় দুইজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বন্ধুরা হলেন- নওগাঁ সদরের খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে রাহিম বিজয় (২৩), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফ হোসেনের ছেলে মো. অপূর্ব (১৮) ও একই এলাকার সুরুজ বাঁশফোড়ের ছেলে প্রেম বাঁশফোড় (২০)। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে তিন বন্ধু রাহিম বিজয়, অপূর্ব ও প্রেম বাঁশফোড় একটি মোটরসাইকেলে নওগাঁ থেকে বগুড়া সদরের একটি বিনোদন পার্কের দিকে যাচ্ছিলেন। সাইলেন্সার পরিবর্তন করা মোটরসাইকেলটি বিকটশব্দে দ্রুতগতিতে এঁকেবেঁকে চলছিল। সন্ধ্যা সোয়া ৬টার

দিকে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় বিপরীত দিকে থেকে অপর একটি মোটরসাইকেল আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেল থেকে তারা তিন বন্ধুসহ পাঁচজন সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হন। অপর মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। কাহালু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহত দুইজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ কাহালু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কাহালুর বীরকেদার ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন জানান, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। কাহালু থানার এসআই ব্রজেন

মাহাতো জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত নওগাঁর তিন বন্ধুর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী ‘যেমন খুশি তেমন চল’ নীতিতে অবৈধ অটোরিকশা, নাটাই যাদের হাতে চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময় ব্যবসায়ী অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শ্বশুর-জামাইসহ গ্রেফতার ৮ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব