ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয়
ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান
ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ
তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠা এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ বাড়ায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশটির জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বেড়েছে। এতে বিনিয়োগকারীদের চাপ বাড়ছে।
বৃহস্পতিবার বাজার খোলার পর ডাও জোন্স ০.৪ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ ০.৬ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর ন্যাসডাক ০.৯ শতাংশ কমে যায়।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের আগস্টের প্রডিউসার প্রাইস ইনডেক্স বা উৎপাদক মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় ৫.৪ শতাংশ বেড়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ৫.৩ শতাংশ। মূল্যস্ফীতির এই তথ্য আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও জোরালো করেছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ নৌপথে হামলার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম
১০৫ ডলারের ওপরেউঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ১০০ ডলার ছাড়িয়েছে, যা মে মাসের পর প্রথমবার। তেলের উচ্চ দাম মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহারও বেড়েছে। ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৫.৩৫ শতাংশে পৌঁছেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। বাজার এখন শুক্রবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক-এর তথ্যের দিকে তাকিয়ে আছে। এই তথ্য আগামী সপ্তাহে ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।