ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ September, ২০২৬

ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ September, ২০২৬ |
মুম্বাইয়ের কোনো একটি দোকানে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। তার পরনে ছিল সাদা পোশাক, চোখে কালো রোদচশমা। তাকে ঘিরে ছিলেন বেশ কয়েকজন চিত্রগ্রাহকও। তাদের দেখে অভিনেত্রীর সহকারীরা ছাতা দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করছিলেন। এরই মধ্যে এক ফটোসাংবাদিক ক্যামেরা নিয়ে তারা সুতারিয়ার খুব কাছে চলে আসেন। এমন পরিস্থিতিতে বিরক্ত হয়ে অভিনেত্রী তার ক্যামেরাটি হাত দিয়ে সরিয়ে দেন। তারপর সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সটান দোকানের ভেতরে চলে যান তিনি। এ ঘটনাটির সময় কেউ কেউ আবার তারা সুতারিয়ার নাম ধরেও ডাকাডাকি করছিলেন। এমনকি অভিনেত্রী বিরক্ত হওয়ার পরও কয়েকজন তাকে দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পরই শুরু

হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেরই বক্তব্য— ছবি তোলার নামে তারা সুতারিয়ার ব্যক্তিগত পরিসরে এভাবে ঢুকে পড়া ঠিক হয়নি। এক নেটিজেন লিখেছেন— ফটোসাংবাদিকরা এমনভাবে তারাকে ডাকছিলেন, যেন তিনি তাদের পরিচিত কেউ। আরেক নেটিজেন লিখেছেন—ব্যক্তিগত পরিসর বলে যে একটা বিষয় রয়েছে, পাপারাজ্জিরা সেটাই বোঝেন না। আবার কেউ কেউ তারা সুতারিয়ার প্রতিক্রিয়াকে সমর্থন করেছেন। তাদের বক্তব্য, ক্যামেরা নিয়ে এতটা কাছে চলে আসার পর অভিনেত্রীর ক্যামেরা সরিয়ে দেওয়া অস্বাভাবিক কিছু নয়। বরং আরও কড়াভাবে প্রতিবাদ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন অনেকেই। উল্লেখ্য, ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দি ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী তারা সুতারিয়া। সম্প্রতি তারাকে দর্শক দেখেছে ‘টক্সিক’ সিনেমায়। টাইগার শ্রফ

ও অনন্যা পান্ডের সঙ্গে সেই ছবিতে অভিনয় করেছিলেন তারা সুতারিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার ১৩ ট্রাই-সিরিজের মধ্যে জয় মাত্র ১টিতে, পরিসংখ্যান যেমন বলছে টাইগারদের শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই মেসির নামে নতুন ফুল, পাপড়িতে আর্জেন্টিনার রং