ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাফিনিয়ার জোড়া গোল, ফেয়েনুর্দকে বিধ্বস্ত করে বার্সেলোনার দুর্দান্ত সূচনা
অস্ট্রেলিয়া ও ভারত সফরের ব্রাজিল দলে ফিরলেন জোয়াও পেদ্রো ও এস্তেভাও
এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড
ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল
বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা
আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম
পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব
পাকিস্তান জাতীয় দলের ৩ তারকা ক্রিকেটারকে তলব করেছে গোয়েন্দা সংস্থা। সেই তিন ক্রিকেটারের মধ্যে রয়েছেন ওপেনার ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ান সহ আরও একজন ক্রিকেটার।
মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও সুপার।
সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে ইমাম ও রিজওয়ানের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নেয়। পরে ফোন দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর এনসিসিআইএ তদন্তের অংশ হিসেবে দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায়।
তবে ঠিক কী কারণে পিসিবি ক্রিকেটারদের মোবাইল ফোন জব্দ বা নিজেদের হেফাজতে নিয়েছিল, সে বিষয়ে এখনো
কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বোর্ড। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর লর্ডসে পরাজয়ের পর জরুরি পদক্ষেপ নেয় পিসিবি। দল থেকে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেয়া হয়। দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।