কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬

কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬ |
দলে একের পর এক চোটের সমস্যায় বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। হাই-লেভেল রিভিউ মিটিংয়ের পর টিম ইন্ডিয়ার প্রধান ফিজিও কমলেশ জৈনের চুক্তি বাতিল করেছে বোর্ড। নির্ভরযোগ্য সূত্রের খবর, বর্তমানে নোটিস পিরিয়ডে রয়েছেন জৈন। খুব শীঘ্রই তার জায়গায় নতুন কাউকে নিয়োগ করা হতে পারে। ২০২২ সালে নীতীন প্যাটেলের কাছ থেকে টিম ইন্ডিয়ার প্রধান ফিজিওর দায়িত্ব নিয়েছিলেন কমলেশ জৈন। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের বারবার চোটে ছিটকে যাওয়ার ঘটনায় চাপ বাড়ছিল তার উপর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, দলের মেডিক্যাল সাপোর্ট ব্যবস্থায় পরিবর্তনের পথে হাঁটছে বিসিসিআই। শুধু চোটের সমস্যা নয়, বোর্ডের মেডিক্যাল ব্যবস্থার উপরও আস্থা কমেছে বলে খবর। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে

নিজস্ব মেডিক্যাল টিম থাকা সত্ত্বেও একাধিক সিনিয়র ক্রিকেটার চিকিৎসা ও পরামর্শের জন্য বাইরের বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছেন। ফলে বোর্ডের অভ্যন্তরীণ মেডিক্যাল প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর পাশাপাশি সাপোর্ট স্টাফে পরিবর্তনও দলের সমস্যাকে আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সাবেক স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোম দেশাইয়ের বিদায়ের পর তার জায়গায় দায়িত্ব নিয়েছেন অ্যাড্রিয়ান লে রক্স। নতুন সাপোর্ট স্টাফের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে ক্রিকেটারদেরও কিছুটা সমস্যায় পড়তে হয়েছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার মেডিক্যাল ও ফিটনেস সাপোর্ট সিস্টেমে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। কমলেশ জৈনের পরিবর্তে নতুন ফিজিও নিয়োগ সেই প্রক্রিয়ারই প্রথম ধাপ হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী ‘যেমন খুশি তেমন চল’ নীতিতে অবৈধ অটোরিকশা, নাটাই যাদের হাতে চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময় ব্যবসায়ী অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শ্বশুর-জামাইসহ গ্রেফতার ৮ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব