ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ September, ২০২৬

ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ September, ২০২৬ |
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলীনূর রহমান এবার পরীক্ষায় নকলসহ শিক্ষকদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে এ ঘটনা ঘটে। তবে নকলসহ ধরা পড়লেও তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেনি বিভাগ। এ ঘটনায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জানা গেছে, আলীনূর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র। ৯ সেপ্টেম্বর দ্বিতীয়বর্ষের ২য় সেমিস্টারের ২৪০৯ নম্বর কোর্সের পরীক্ষা চলাকালে নকলের সময় শিক্ষক ড. এ. কে. এম. মফিজুল ইসলামের হাতে ধরা পড়েন তিনি। ওই শিক্ষক তার খাতা বাজেয়াপ্ত করে বিভাগীয় সভাপতির কাছে হস্তান্তর করেন। পরে আলীনূর সভাপতির কাছে খাতা ফেরত চাইলে তাকে বহিষ্কার না করে কেবল পরীক্ষা

কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। খোঁজ নিয়ে জানা গেছে, কোনোরকম সিট বরাদ্দ ছাড়াই আলীনূর দীর্ঘ ছয় মাস ধরে জিয়া হলের ২১৭ নম্বর কক্ষে অবৈধভাবে অবস্থান করছেন। হল প্রভোস্ট ড. সেলিম রেজা বলেন, অবৈধভাবে হলে অবস্থান করা ৩৩ জনের তালিকায় তার নাম রয়েছে। পরীক্ষা কমিটির সভাপতি ড. মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, নকলের বিষয়ে আমাদের অবস্থান কঠোর। শনিবার ক্যাম্পাস খুললে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত আলীনূর রহমান বলেন, আমি কিছু নিয়ে যাইনি। আমার বন্ধুর কাছ থেকে নিয়ে লিখছিলাম। শনিবার ছাত্রদল নেতা আলীনূর জিয়াউর রহমান হল শাখা শিবিরের এক নেতাকে থাপ্পড় দেন। এ নিয়ে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনাও ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা