সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬

সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬ |
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে আগের দিন বক্তব্য দিতে গিয়ে বাধা পাওয়ার প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ জানান সরকারি দল বিএনপির সদস্যরা। এসময় সংসদে হট্টগোল হয়। আজ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর নিজের আলোচনার সময় সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, গতকাল আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনো ডিসেমন্ট ভয়েস রেইজ করা যায় বলে আমার মনে হয় নাই। আমি কথা বলার পর যে ধরনের আচরণ আমি লক্ষ্য করেছি,

তা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না। সংসদে তার কথা বলার সময় বাধা দেওয়ার পাশাপাশি বক্তব্যের পর গালাগালি শোনার অভিযোগও করেন স্বতন্ত্র এই সংসদ সদস্য। রুমিন ফারহানা বলেন, আমি বক্তব্য দেওয়ার পর আমারই আশপাশের সংসদ সদস্যরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন, তা কোনো সংসদীয় রীতি-নীতির পর্যায়ে পড়ে না। আওয়ামী লীগ আমলে একাদশ সংসদেও একই অভিজ্ঞতার মুখে পড়ার বিষয়টি তুলে ধরেন তিনি বলেন, এই সংসদে যখন একা দাঁড়িয়ে বিএনপির পক্ষে কথা বলেছিলাম- তখনও আমাকে এই জঘন্য আচরণের মুখোমুখি হতে হয়েছিল। কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে সংসদ আনলাম। সেখানে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না ঘটে, তাহলে বিরোধীদল সেজে শুধু না-তে ভোট দেওয়ার

জন্য থাকবার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। রুমিন ফারহানার এ বক্তব্যের সময় তাতে আশ্বস্ত করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গতকাল যা হওয়ার, হয়ে গেছে। এখন আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। স্পিকার আশা প্রকাশ করেন, এখন থেকে সরকারি কিংবা বিরোধী উভয় দলের সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় সংযত থাকবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী ‘যেমন খুশি তেমন চল’ নীতিতে অবৈধ অটোরিকশা, নাটাই যাদের হাতে চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময় ব্যবসায়ী অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শ্বশুর-জামাইসহ গ্রেফতার ৮ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ফারাক্কার ১০৯ গেটই খোলা, বন্যার আভাস ​‘তদন্ত চাইলেও মেলেনি সাড়া’— ডব্লিউএইচও’র প্রতি ক্ষোভ ও অনাস্থা জানিয়ে পুতুলের চিঠি রাফিনিয়ার জোড়া গোল, ফেয়েনুর্দকে বিধ্বস্ত করে বার্সেলোনার দুর্দান্ত সূচনা অস্ট্রেলিয়া ও ভারত সফরের ব্রাজিল দলে ফিরলেন জোয়াও পেদ্রো ও এস্তেভাও ডব্লিউএইচও’র উপর অনাস্থা’র অভিযোগ তুলে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আওয়ামীলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় বিপুল বিদেশি মদ উদ্ধার, মুখ খুলছে না ডিবি বান্দরবানে চায়ের দোকান থেকে প্রধান শিক্ষক অপহরণ করে অস্ত্রের মুখে নদীপথে নিয়ে গেল দুর্বৃত্তরা সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে