ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
খুমেক হাসপাতালে আগুন, আতঙ্কিত হয়ে লাফিয়ে আহত ২ নার্স
বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশত দোকান-বসতঘর
ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু
রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০
বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের
বগুড়ার কাহালুতে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক।
সোমবার (২৫ মে) বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু থানার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাজীপাড়া এলাকার জেনি আক্তার (৩৮) এবং তার মেয়ে তাইফা আয়েশা তনু (২০)। তারা দুপচাঁচিয়ায় চিকিৎসক দেখিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মা-মেয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বগুড়া থেকে নওগাঁগামী এভার গ্রীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জেনি আক্তার ও তার মেয়ে তনুর মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশাচালক শাওন (১৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে কাহালু থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে কাহালু থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



