ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সাম্প্রতিক সামরিক সংঘাতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো আগ্রহ নেই ইসরাইলের। দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ স্থানীয় সংবাদমাধ্যমের কাছে বিষয়টি স্পষ্ট করেছেন। সম্প্রতি এক সম্মেলনে তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইসরাইল স্বপ্রণোদিত হয়ে এই উত্তেজনার অংশ হতে চায় না।
ইসরাইলের দৈনিক সংবাদপত্র হারেৎজ-এর প্রতিবেদন অনুযায়ী স্মোটরিচ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সীমিত দ্বন্দ্বের বর্তমান পরিস্থিতিটিই আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত এবং সেরা। আমরা আগ বাড়িয়ে এই সংঘাতের মধ্যে নিজেদের জড়িয়ে নিতে চাই না।
উল্লেখ্য, গত এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দরকষাকষি চলাকালে ওয়াশিংটনের অনুরোধেই ইসরাইল মূলত এই সংঘর্ষ থেকে দূরে রয়েছে। গত
মাসে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। স্বল্পমেয়াদী এই বিরতির পরপরই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় পাল্টাপাল্টি হামলা শুরু হয়। তবে এই নতুন উত্তেজনার মধ্যেও নিজেদের আগের নিরপেক্ষ অবস্থানেই অটল রয়েছে ইসরাইল। সূত্র: দ্য গার্ডিয়ান।