ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৬

ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৬ |
ভারতে ডেঙ্গু প্রতিরোধের ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে দেশের প্রথম ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে। জাপানের বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকাটিকে অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। এর মাধ্যমে ভারতে প্রথমবারের মতো কোনো ডেঙ্গু টিকা ব্যবহারের আইনি স্বীকৃতি পেল। অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সি ব্যক্তিরা এই টিকা গ্রহণ করতে পারবেন। ডেঙ্গু ভাইরাসের চারটি ধরণ বা সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম এই টিকাটি তিন মাসের ব্যবধানে মোট দুই ডোজে প্রদান করা হবে। তবে ভারতে এই টিকার আনুষ্ঠানিক মূল্য এখনো ঘোষণা করেনি প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে

এবং প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ এতে আক্রান্ত হয়। বিশ্বব্যাপী মোট ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশই ঘটে ভারতে। বিশ্বের সবচেয়ে বেশি ডেঙ্গুপ্রবণ ৩০টি দেশের তালিকায় ওপরের সারিতে থাকা ভারতে এই টিকার অনুমোদন চিকিৎসাক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: দ্য হিন্দু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ