ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ July, ২০২৬

ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র”

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ July, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার্থীকে মারধর ও মানসিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একাত্তর হলের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্থা করেন বাংলা বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজ। যেভাবে ঘটনার সূত্রপাত ভুক্তভোগী নীড় হলের গেস্টরুমের পাশের ওয়াশরুমে যাওয়ার পথে তাকে আটকান মাহফুজ। সে সময় ওয়াশরুমের ভেতরে একজন ছেলে ও কয়েকজন মেয়ে অবস্থান করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মাহফুজ নীড়কে অন্য ওয়াশরুমে যেতে বলেন, কিন্তু সেটি তালাবদ্ধ থাকায় নীড় ফিরে এসে জরুরি ভিত্তিতে ওয়াশরুম

ব্যবহারের প্রয়োজনীয়তার কথা জানান। এরপরই তার ওপর শুরু হয় শারীরিক মারধর ও মানসিক নির্যাতন বলে অভিযোগ। অভিযোগে বলা হয়, মাহফুজ নীড়কে বলেন, “আমি সেশনে তোর বড়, আমি তোর বাপ। তুই আজকে সারারাত মুতবি না। এখানে দাঁড়ায়ে থাকবি। মূত্রথলি ফেটে গেলেও না।” এ সময় তাকে গেস্টরুমে ডাকার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এরপর পুনরায় শারীরিকভাবে আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত। ভুক্তভোগীর ভাষ্য ভুক্তভোগী শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড় জানান, রাত ১২টার দিকে গেস্টরুমের পাশের ওয়াশরুমে ঢুকতে গেলে কয়েকজন তাকে আটকান এবং ভেতরে যেতে নিষেধ করেন। তিনি ঢুকতে চাইলে তাকে ধাক্কা দিয়ে পাশের তালাবদ্ধ ওয়াশরুমের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রতিবাদ করলে

তাকে মারতে মারতে দেয়ালে ধাক্কা দেওয়া হয় এবং সেশন পরিচয়ের ভিত্তিতে “সিনিয়র মানে জুনিয়রের বাপ” বলে সম্বোধন করা হয় বলে তিনি জানান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, অভিযুক্ত মাহফুজের বিরুদ্ধে এর আগেও এ ধরনের ঘটনার অভিযোগ ছিল, এবং সাম্প্রতিক ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক ইস্যু নিয়েও তার বিতর্কের কথা উল্লেখ করেন তিনি। আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাশেদ ঘটনার আংশিক সাক্ষী হিসেবে অভিযুক্তের কিছু মন্তব্য তুলে ধরেন, যার মধ্যে গেস্টরুমে ডেকে নেওয়ার হুমকি ও সেশন-সংক্রান্ত মন্তব্য অন্তর্ভুক্ত ছিল বলে জানান। প্রশাসনের প্রতিক্রিয়া আজ সোমবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী সুষ্ঠু বিচার ও তদন্তের দাবিতে হল প্রভোস্ট বরাবর স্মারকলিপি জমা দেন। হল প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত

নিষ্পত্তির আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা