পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
যাদের খুঁজতে পুলিশ পুরো শহর চষে ফেলার দাবি করছে, যারা প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে রক্তগঙ্গা বইয়ে দিতে দ্বিধা করে না—সেই দুর্ধর্ষ দুই ‘সন্ত্রাসী’ মোবারক ও বোরহান এখন জামিনে মুক্ত। চট্টগ্রামের ত্রাস হিসেবে পরিচিত বিদেশে পলাতক শিবিরের কিলার ‘বড় সাজ্জাদ’-এর দুই বিশ্বস্ত অনুচর পুলিশের নাগাল এড়িয়ে কীভাবে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে গেলেন, তা নিয়ে খোদ আইনশৃঙ্খলা বাহিনীতেই তোলপাড় শুরু হয়েছে। ‘পলাতক’ বনাম ‘হাজির’: রহস্য কোথায়? চট্টগ্রাম নগর পুলিশ বলছে, তারা আসামিদের হন্যে হয়ে খুঁজছেন। অথচ গত ১লা ফেব্রুয়ারি আসামিরা সশরীরে উচ্চ আদালতে হাজির হয়ে ৬ সপ্তাহের জামিন নিয়ে যান। আশ্চর্যের বিষয় হলো, জামিনের এই আদেশ বাকলিয়া থানায় পৌঁছাতে সময় লেগেছে প্রায় দুই

মাস! গত ২৯শে মার্চ জামিনের কাগজ হাতে পাওয়ার পর যেন আকাশ থেকে পড়েছে পুলিশ। প্রশ্ন উঠেছে, আধুনিক প্রযুক্তির যুগে গোয়েন্দা নজরদারি এড়িয়ে আসামিরা কীভাবে নির্বিঘ্নে আদালতে যাতায়াত করলেন? যে খুনের দায়ে অভিযুক্ত তারা ২০২৫ সালের ৩০শে মার্চ চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ঘটে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনা। প্রাইভেট কারে থাকা বখতিয়ার ও আবদুল্লাহকে গুলিতে ঝাঁঝরা করে দেয় সাজ্জাদ বাহিনী। এই হত্যাকাণ্ডের মূল কারিগর ছিল মোবারক ও বোরহান। শুধু তাই নয় এমপির মিছিলে রক্তপাত। সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণ করে সরোয়ার হোসেনকে হত্যা করা হয়, যেখানে এমপি নিজেও আহত হন। কোটি টাকার চাঁদাবাজি: স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাসায় দুই দফায় গুলিবর্ষণের নেপথ্যেও এই চক্রটি জড়িত বলে

প্রমাণ পেয়েছে পুলিশ। সাজ্জাদের সহযোগী মোবারকের মোবাইল ফোন ও সামাজিক মাধ্যমে ১৫-২০টি আগ্নেয়াস্ত্র হাতে দাপিয়ে বেড়ানোর ছবি পুলিশের হাতে রয়েছে। পেশাদার খুনি ও মোটরসাইকেল ভাড়া করে মিশনে নামাই তার মূল কাজ। অন্যদিকে বোরহানের বিরুদ্ধে আটটি মামলা থাকা সত্ত্বেও সে কীভাবে ‘ফেরারি’ তকমা নিয়ে জামিন পেল, তা নিয়ে আইনজীবীদের মাঝেও বিস্ময় কাটছে না। ক্ষুব্ধ আইনজীবী ও অসহায় রাষ্ট্রপক্ষ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারের সাফ কথা—এটি পুলিশের গোয়েন্দা ব্যর্থতা। পুলিশ যখন আসামিকে ‘খুঁজে পাচ্ছে না’ বলে হাত গুটিয়ে থাকে, তখনই দুর্ধর্ষ অপরাধীরা আইনি ফাঁকফোকর দিয়ে বের হওয়ার সুযোগ পায়। মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ এখন আইনি লড়াই চালিয়ে এই জামিন বাতিলের চেষ্টা করবে। পুলিশের

‘খুঁজে না পাওয়ার’ গল্প আর অপরাধীদের আদালতে ‘উঁকি দেওয়ার’ এই লুকোচুরি খেলায় সাধারণ মানুষের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। যে হাতগুলো আজ হ্যান্ডকাফ পরার কথা ছিল, সেই হাতগুলোই এখন জামিনের কাগজ উঁচিয়ে পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর