ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুরকারী বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতাকে গণপিটুনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫

ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুরকারী বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতাকে গণপিটুনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ |
ফরিদপুরে হেযবুত তওহীদের সদস্যদের সঙ্গে সংঘর্ষের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাসভবন ভাঙচুর ও ধ্বংসযজ্ঞে এই দুই নেতা সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই নেতা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা এবং যুগ্ম সদস্যসচিব আরিয়ান ইসলাম কাইয়ুম। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ইমাম মোহাম্মদ হোসাইন সেলিমের বক্তব্য মাইকে প্রচার করা হচ্ছিল। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি শব্দদূষণ

বা প্রচারণার বিষয়ে আপত্তি জানিয়ে বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাধাদানকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল ও আরিয়ানকে ঘটনাস্থলে ডেকে নেন। এরপর হেযবুত তওহীদের সদস্যদের সঙ্গে তাদের তর্কাতর্কি হয় এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন ভাঙার ঘটনায় অভিযুক্ত এই দুই নেতাকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা ও ভাঙচুরের ঘটনায় তাদের বিতর্কিত ভূমিকার কারণে জনমনে ক্ষোভ ছিল, যা আজকের এই ঘটনায় প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের বিষয়ে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, “আমরা পুলিশের অনুমতি নিয়েই শান্তিপূর্ণভাবে

আমাদের ইমামের পক্ষে প্রচারণা চালাচ্ছিলাম। কিন্তু আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হলে সংঘর্ষের ঘটনা ঘটে।” অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার মুখপাত্র কাজী জেবা তাহসিন অভিযোগ করেন, “হেযবুত তওহীদ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের সদস্যরাই আমাদের দুই ছাত্রনেতার ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে।” ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মারধরের ঘটনায় দুজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তারা ফিরলে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া