ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ
‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল
পুরস্কার গ্রহণ করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল
যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস
নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।
লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন
৪ ঘণ্টায় সাতজন গুলিবিদ্ধ
আইউইটনেস নিউজ জানায়, এসব বন্দুক হামলা সত্ত্বেও নিউ ইয়র্ক সিটিতে গত বছরের এ সময়ের তুলনায় বন্দুক সহিংসতা কমেছে ২৩ শতাংশ।
নিউ ইয়র্ক সিটিতে বুধবার রাতে মাত্র চার ঘণ্টার কম সময়ের মধ্যে বন্দুক সহিংসতার শিকার হয়েছেন সাতজন।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানায় আইউইটনেস নিউজ।
ডাউনটাউন ব্রুকলিনের ফুলটন স্ট্রিট ও জে স্ট্রিট এলাকায় রাত সাতটা ২০ মিনিটের পরপরই এক নারী ও এক পুরুষ গুলিবিদ্ধ হন, যাদের বয়স ১৮ বছর।
ভুক্তভোগীদের নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান ব্রুকলিন মেথডিস্ট হসপিটালে নেওয়া হয়।
ব্রঙ্কস
ব্রঙ্কসের রায়ার অ্যাভিনিউর একটি ভবনের বাইরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে দুই তরুণ গুলিবিদ্ধ হন।
ভুক্তভোগী দুজনের বয়স ২২ ও ২৩ বছর, যাদের সেন্ট বার্নাবাস হসপিটালে নেওয়া হয়।
এ
দুই তরুণের সঙ্গে কথা বলছেন গোয়েন্দারা। এদিকে ব্রঙ্কসের মেলরোজ অ্যাভিনিউর একটি ভবনের বাইরে রাত ১১টা ২০ মিনিটের ঠিক আগে ২২ বছর বয়সী এক তরুণ ও ২৫ বছর বয়সী তরুণী গুলিবিদ্ধ হন। ভুক্তভোগীদের লিংকন হসপিটালে নেওয়া হয়। কুইন্স রাত সোয়া ১১টার ঠিক পরপরই কুইন্সের অ্যাস্টোরিয়ার থার্টিথ ড্রাইভ এলাকার একটি পার্কিং গ্যারেজের ভেতর ২৪ বছর বয়সী এক তরুণের মাথা স্পর্শ করে যায় গুলি। এ তরুণকে কুইন্সের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তি জিপে করে পালিয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে আইউইটনেস নিউজ জানায়, ভুক্তভোগীদের সবাই আশঙ্কামুক্ত। ঘটনাগুলোতে কাউকেই গ্রেপ্তার করা হয়নি। আইউইটনেস নিউজ আরও জানায়, এসব বন্দুক হামলা সত্ত্বেও নিউ ইয়র্ক সিটিতে গত বছরের এ
সময়ের তুলনায় বন্দুক সহিংসতা কমেছে ২৩ শতাংশ।