বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ |
ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে কোনো সিরিজে সম্ভবত এতটা বাজে সময় কাটায়নি বাংলাদেশ। আফগানিস্তানের কাছে শুধু হোয়াইটওয়াশ-ই হলো না, পরপর দুই ম্যাচে বাজে ব্যাটিংয়ের সবচেয়ে বড় দৃষ্টান্ত তৈরি করলো। আগের ম্যাচে মাত্র ১৯০ রান তাড়া করতে না পারা বাংলাদেশের সামনে এদিন লক্ষ্যটা ছিল ২৯৪ রানের। আগের দিন কোনোরকম শতরান করলেও এদিন সেটাও করতে পারেনি মিরাজের দল। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ২২ ওয়ানডে খেলে রানের হিসেবে সবচেয়ে বড় জয়টা আজকের ম্যাচে পেয়েছে আফগানিস্তান। নিজেদের ওয়ানডে ইতিহাসে ২০০ রানের ব্যবধানে জয়টা তাদের দ্বিতীয় সর্বোচ্চ জয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে আফগানদের দেওয়া ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৩ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ দল। এদিনও শুরু

থেকে বাজে ব্যাটিংয়ের কবলে পড়ে টাইগাররা। ওপেনার নাঈম শেখ ২৪ বলে ৭ রান করেই বিদায় নেন। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে দলীয় ৪৭ রানে ৩ রানে ফিরে যান শান্ত। সাইফ একাই দলকে টানছিলেন তবে তিনিও ব্যক্তিগত ৪৩ রানে ফিরে যান, দলের রান তখন ৭০। এরপর তাওহীদ হ্রদয় (৭), মেহেদী মিরাজ (৬) এবং শামীম পাটোয়ারী (০) রান করে বিদায় নেন। পরবর্তীতে নুরুল হাসান সোহানও ব্যর্থ হন, করেন মোটে ২ রান। পরে ৮১ রানে ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। পরবর্তীতে রান করতে ব্যর্থ হন রিশাদ হোসেনও, বিলাল সামির বলে আউট হওয়ার আগে করেন ৪ রান। হাসান মাহমুদের ৯

রানে আউটের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। সবমিলিয়ে ২৭ ওভার ১ বল খেলতে সক্ষম হয়েছে টাইগাররা। আফগানিস্তানের হয়ে ৩৩ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন বিলাল সামি। মাত্র ১২ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন রশিদ। আগের ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে তিন ম্যাচের সিরিজে ১১ উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন এলিট ক্লাবে। এর আগে, দিনের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান তোলে আফগানিস্তান দল। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ইব্রাহিম জাদরান। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ করেন ৪২ রান। শেষ দিকে মোহাম্মদ নবির ঝোড়ো ৩৭ বলে ৬২ রানে বড় পুঁজি দাঁড় করায় আফগানরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ

৩টি উইকেট সংগ্রহ করেছিলেন সাইফ হাসান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া