চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬

চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬ |
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে রেশম কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় টবগী ইউনিয়ন ছাত্রদলের এক নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় রেশম কার্ডের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তথ্য ও ভিডিওচিত্র সংগ্রহ করতে যান ওই সাংবাদিক। এ সময় টবগী ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি পরিচয়দানকারী এক ব্যক্তি এবং তার সঙ্গে থাকা কয়েকজন তাকে সংবাদ সংগ্রহে বাধা দেন। একপর্যায়ে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তার ব্যবহৃত সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে জানা গেছে। ঘটনাটি

জানাজানি হলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সাংবাদিকরাও এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি