রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬

রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬ |
দেশে ফল আমদানি দ্বিগুণেরও বেশি বাড়লেও রমজানে বাজারে এর সুফল পাননি ক্রেতারা। বরং খুচরা বাজারে ফলের দাম কেজিতে গড়ে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে রমজানজুড়ে ফল কিনতে গিয়ে ভোক্তাদের অতিরিক্ত প্রায় ৭০০ থেকে ৮০০ কোটি টাকা গুনতে হয়েছে বলে একটি প্রাথমিক হিসাব থেকে ধারণা পাওয়া গেছে। বাজার সংশ্লিষ্টদের তথ্য ও আমদানির পরিসংখ্যান বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। ব্যবসায়ীরা অতিরিক্ত চাহিদা, ডলারের দাম ও শুল্ককে দায়ী করলেও ভোক্তা অধিকারকর্মীরা বলছেন, তদারকির অভাব ও বাজার কারসাজির কারণেই বাড়তি আমদানির পরও দাম কমেনি। চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে ফল আমদানি হয়েছে ৫ লাখ ৫৮

হাজার ২০ টন। আগের অর্থবছরের একই সময়ে আমদানি ছিল ২ লাখ ২১ হাজার ৩২৭ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে ফল আমদানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। কিন্তু আমদানি বাড়লেও বাজারে ফলের দাম কমার কোনো প্রভাব দেখা যায়নি। বরং চট্টগ্রামের বিভিন্ন খুচরা বাজারে রমজানের আগে ও পরে ফলের দামে বড় ধরনের ব্যবধান দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, আগে প্রতি কেজি ডালিম বিক্রি হতো প্রায় ৪৫০ টাকায়, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ টাকায়। চায়না কমলা আগে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা প্রায় ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাল্টা আগে ৩০০ টাকায় পাওয়া গেলেও এখন বিক্রি হচ্ছে প্রায় ৩৫০ টাকায়। একইভাবে আগে প্রতি কেজি আপেল বিক্রি

হতো প্রায় ৩০০ টাকায়, এখন তা ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। নাশপাতির দাম ৪০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। কালো আঙুরের দাম ৪০০ টাকা থেকে বেড়ে এখন ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এসব জনপ্রিয় ফলের দাম গড়ে প্রতি কেজিতে প্রায় ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে বন্দর দিয়ে মাসে গড়ে প্রায় ৮০ হাজার টন ফল দেশে আসে, যা কেজিতে প্রায় ৮ কোটি কেজির সমান। রমজানে ফলের চাহিদা বেশি থাকায় এ সময় প্রায় একই পরিমাণ ফল বাজারে বিক্রি হয় বলে ব্যবসায়ীরা জানান। এই হিসাবে, প্রতি কেজিতে গড়ে প্রায় ৯০ টাকা বেশি দাম ধরলে এক

মাসে ক্রেতাদের অতিরিক্ত ব্যয় দাঁড়ায় প্রায় ৭২০ কোটি টাকার মতো। চট্টগ্রামের হামজারবাগ এলাকায় ফল কিনতে আসা ক্রেতা মোরশেদুল হক বলেন, রোজায় বাচ্চারা ফল খেতে চায়। কিন্তু এক কেজি ভালো আঙুর কিনতেই এখন ৪০০ থেকে ৫০০ টাকার মতো খরচ হয়। সব ধরনের ফল একসঙ্গে কেনা সম্ভব না হওয়ায় আগের তুলনায় কম পরিমাণে ফল কিনছেন তিনি। রিয়াজউদ্দিন বাজারের খুচরা বিক্রেতা নাসের আব্দুল্লাহ বলেন, পাইকারি বাজারেই ফলের দাম বেশি। এর সঙ্গে পরিবহন ব্যয়, দোকান ভাড়া ও শ্রমিকের মজুরি যোগ হয়। পাশাপাশি ফল দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না এবং নষ্ট হওয়ার ঝুঁকিও থাকে। তাই সীমিত লাভে বিক্রি করতে হয়। চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল

আলম বলেন, আমদানির তুলনায় চাহিদা বেশি থাকলে দাম বাড়ে, আর চাহিদা কম থাকলে দাম কমে। আন্তর্জাতিক বাজারদর, ডলারের বিনিময় হার এবং শুল্ক-কর কাঠামোরও প্রভাব রয়েছে। তবে ভোক্তা অধিকারকর্মীরা বলছেন, বাজারে কার্যকর তদারকি না থাকায় রমজানকে কেন্দ্র করে ফলের বাজারে অস্বাভাবিক দাম বাড়ানোর প্রবণতা তৈরি হয়েছে। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ফলের বাজারে নৈরাজ্য থামছে না। যতই আমদানি বাড়ুক বা শুল্ক কমানো হোক, সঠিক তদারকি না থাকলে এর সুফল ভোক্তার কাছে পৌঁছাবে না। তার মতে, আমদানির খরচ ও শুল্ক কাঠামো কত, আর বাজারে কোন ফলে কত দামে বিক্রি হচ্ছে—এসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত না হলে সাধারণ মানুষের পক্ষে এত

দামে ফল কিনে খাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম