এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬

এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬ |
দেশের ৪২টি জেলা পরিষদে আমলাদের সরিয়ে রাজনৈতিক ‘প্রশাসক’ নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়। তবে জনমনে প্রশ্ন উঠেছে, সুকৌশলে জেলা পরিষদগুলোকে বিএনপির নেতা-কর্মীদের হাতে তুলে দিয়ে তারেক রহমানের নির্দেশে এক বিশাল লুটপাটের নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে কি না। একদিকে জেলা পরিষদে দলীয় দখলদারি, অন্যদিকে সারাদেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর বিএনপি ও অঙ্গসংগঠনের ‘মব ভায়োলেন্স’—সব মিলিয়ে দেশে এক ভয়াবহ অরাজকতা তৈরি হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এবং জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা অনুযায়ী এই নতুন প্রশাসকেরা জেলা চেয়ারম্যানের পূর্ণ ক্ষমতা ভোগ করবেন। এতদিন জেলা প্রশাসকরা (ডিসি) এই দায়িত্বে থাকলেও এখন তা

রাজনৈতিক নেতা-কর্মীদের হাতে ছেড়ে দেওয়া হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে জেলা পর্যায়ের উন্নয়ন প্রকল্প ও মোটা অঙ্কের বাজেট তছরুপ করতেই কেন্দ্র থেকে এই ‘লুটপাটের প্ল্যান’ সাজানো হয়েছে। লুটপাট ও চাঁদাবাজির এই মহোৎসবের ভয়ংকর চিত্র দেখা গেছে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন পরিষদে। গত ৯ মার্চ দুপুরে নির্বাচিত সফল চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের ওপর দলীয় সন্ত্রাসীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদার। জানা গেছে, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্প থেকে ১ টন চালের সমপরিমাণ অর্থ চাঁদা হিসেবে দাবি করেছিলেন সোহেল শিকদার। চেয়ারম্যান এই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করায় সরকারি অফিসের সময়সূচীর দোহাই দিয়ে ‘মব’ তৈরি করে তাকে

বেধড়ক পেটানো হয়। এই হামলায় ছাত্রদলের রাকিব মোসাব্বির, স্বেচ্ছাসেবক দলের নয়ন খান, যুবদলের জুয়েল ও সোহেল হাওলাদারসহ একদল চিহ্নিত সন্ত্রাসী অংশ নেয়। সারাদেশে এখন এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে। জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে এই চাঁদাবাজি ও লুটপাটের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার