বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ March, ২০২৬

আরও খবর

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ March, ২০২৬ |
বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখকে গুলি করে মারা হয়েছে। রাতের অন্ধকারে মোটরসাইকেলে আসা দুজন লোক তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তারপর চলে গেছে। একজন মানুষ মরে পড়ে আছেন রাস্তায়, আর পুলিশ বলছে “কারণ এখনও জানতে পারিনি।” এই “জানতে পারিনি” কথাটা এখন বাংলাদেশে একটা বহুলশ্রুত চেনা বাক্য হয়ে গেছে। প্রতিটা রাজনৈতিক হত্যার পরেই এটা শোনা যায়। তদন্ত চলে, কিছু বেরোয় না। সোহাগ শেখ শ্রমিক লীগের নেতা ছিলেন। এটুকু পরিচয়ই যথেষ্ট ছিল তার বেঘোরে প্রাণ হারানোর জন্য। ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যা চলছে, সেটাকে রাজনৈতিক প্রতিহিংসা বললে হয়তো কম বলা হয়। এটা পরিকল্পিত নিধন। মামলা, গ্রেফতার, গুম আর গুলি, এই

চারটা অস্ত্র এখন নির্বিচারে ব্যবহার হচ্ছে তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতাদের উপর। যে নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো অনুপস্থিত ছিল, যে নির্বাচনে ভোটকেন্দ্রে মানুষ যায়নি, সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসা একটি সরকার এখন গণতন্ত্রের কথা বলছে। এই দৃশ্যটা হাস্যকর হতো, যদি মানুষ না মরত। বিএনপি দলটার জন্ম সেনানিবাসে, সেটা ইতিহাস। জিয়াউর রহমান রাজনৈতিক দল গড়েছিলেন ক্ষমতায় থেকে, সামরিক শক্তির ছায়ায়। সেই উত্তরাধিকার এখনও বহন করে চলেছে দলটা, শুধু পোশাক পাল্টে গেছে। গণতন্ত্রের ভাষায় কথা বলা শিখেছে, কিন্তু প্রতিপক্ষকে মোকাবেলার পদ্ধতি একই রয়ে গেছে, দমন। যে সরকার এখন ঢাকায় বসে আছে, তারা একটা কাজ ভালো করে জানে। বিরোধীদের এত কোণঠাসা করে

ফেলো যাতে তারা আর মাথা তুলতে না পারে। সারা দেশে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা ঠুকে দেওয়া হয়েছে। অনেকে বাড়ি ছেড়েছে, পালিয়ে বেড়াচ্ছে। গ্রামে গ্রামে স্থানীয় নেতাদের বাড়িতে হামলা হয়েছে, দোকান ভাঙা হয়েছে। এই ঘটনাগুলো জাতীয় পত্রিকায় বড় শিরোনাম পায় না, কারণ এখন কোন খবর ছাপা হবে আর কোনটা হবে না, সেটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সোহাগ শেখের মতো মানুষেরা রাজনীতির বড় মাঠের খেলোয়াড় ছিলেন না। তিনি উপজেলা পর্যায়ের একজন নেতা, ঢেউটিনের দোকান চালাতেন। এই মানুষগুলোই এখন সবচেয়ে বেশি বিপদে। কারণ তাদের পেছনে কোনো হাই-প্রোফাইল আইনজীবী নেই, মিডিয়া কভারেজ নেই, আন্তর্জাতিক মনোযোগ নেই। তারা মরে যায়, একটা ছোট খবর হয়,

তারপর সব চুপ। এই চুপ থাকাটাই সবচেয়ে ভয়ের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ