জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬

জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬ |
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে বাণী দিয়েছেন। “১৭ই মার্চ। ১৯২০ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্মদিন তাঁর জীবদ্দশায় আড়ম্বরহীনভাবে পালিত হতো। এদিন তিনি শিশুদের সঙ্গে সময় কাটাতেন। আওয়ামী লীগ সরকার তাই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপনের প্রচলন করে। কিন্তু রাজনীতির পটপরিবর্তনের সুযোগে অবৈধ দখলদার সরকার মহিমামণ্ডিত ১৭ই মার্চের সরকারি সকল কর্মসূচি বাতিল করে। বাতিল করে শিশুদিবসও। জাতির পিতার ১০৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আজ

আমি গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছি এবং প্রাণপ্রিয় শিশুদের আদর ও শুভেচ্ছা জানাচ্ছি। মধুমতীর তীরে বেড়ে ওঠা খোকা কালক্রমে বঙ্গবন্ধু হয়ে ওঠা শেখ মুজিবুর রহমান আমাদের কেবল একটি স্বাধীন ভূখণ্ডই উপহার দেননি, তিনি দিয়েছেন একটি আত্মমর্যাদাশীল জাতির পরিচয়। আজ যখন আমরা তাঁর জন্মবার্ষিকী উদযাপন করছি, তখন বাংলাদেশ ও গোটা বিশ্ব অস্থির সময় পার করছে। সহিংস আগ্রাসনে বিশ্বের শান্তিকামী মানুষ আজ বিপর্যস্ত। এই সংকটে বঙ্গবন্ধুর অনুসৃত ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’- এই ঐতিহাসিক নীতি আজ বিশ্বের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তিনি সবসময় চেয়েছিলেন বাংলাদেশ যেন কোনো সামরিক জোট বা পরাশক্তি বলয়ের গুঁটি না হয়ে মাথা উঁচু করে নিজের পথে চলে। দেশের বর্তমান

রাজনৈতিক পরিস্থিতি নানা ষড়যন্ত্র আর অগণতান্ত্রিক শক্তির আস্ফালনে দীর্ঘ অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বঙ্গবন্ধু শিখিয়েছেন- ‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না’। অনিশ্চয়তা ও নিপীড়ন, নির্যাতনের অশনি সময় কেটে যাবে যদি আমরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও গণতান্ত্রিক ‘সোনার বাংলা’ গড়ার আদর্শে অবিচল থাকি। শিশু ও তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান- তোমরা উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে জীবন গড়ো। সততা, দেশপ্রেম আর সাহসের সাথে যেকোনো আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নই হোক আমাদের জীবনের ব্রত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর