মূলা, বেগুনসহ এনসিপিকে ফের ৫০টি প্রতীক বেছে নিতে সময় বেঁধে দিলো ইসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫
     ৫:৩৫ অপরাহ্ণ

মূলা, বেগুনসহ এনসিপিকে ফের ৫০টি প্রতীক বেছে নিতে সময় বেঁধে দিলো ইসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ | ৫:৩৫ 77 ভিউ
শাপলা প্রতীকের বিকল্প হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নতুন করে ৫০টি প্রতীক থেকে বেছে নেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৪ই অক্টোবর, মঙ্গলবার দলটিকে চিঠি পাঠিয়ে আগামী ১৯শে অক্টোবরের মধ্যে একটি প্রতীক নির্ধারণের নির্দেশ দিয়েছে কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে এনসিপি কোনো প্রতীক না বাছলে, ইসি নিজ উদ্যোগে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে একটি বরাদ্দ করবে। তবে এনসিপি এখনো শাপলা প্রতীকের দাবিতে অনড়। দলটির নেতারা বলছেন, শাপলা না পেলে তারা রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবিলা করবেন। ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। ১৯শে অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক বেছে নিতে হবে, নইলে কমিশন নিজে প্রতীক নির্ধারণ করবে।” তিনি জানান, নির্বাচন পরিচালনা

বিধিমালা ২০০৮–এর তালিকায় শাপলা প্রতীক নেই। তাই এটি কোনো দলের জন্য বরাদ্দ দেওয়া সম্ভব নয়। প্রাথমিক আবেদনপত্রে এনসিপি তাদের পছন্দের প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করেছিল। পরে তারা “লাল শাপলা” বা “সাদা শাপলা” প্রস্তাব করে, যা বিধিমালা অনুযায়ী অনুমোদিত নয়। ইসির দেওয়া ৫০টি প্রতীকের তালিকায় রয়েছে— খাট, থালা, বেগুন, মূলা, বালতি, আলমিরা, ঘুড়ি, টেলিফোন, মোবাইল ফোন, কলম, ফুটবল, লিচু, ফুলের টব, হরিণ, দোলনা, সেলাই মেশিন, স্যুটকেস, হেলিকপ্টারসহ আরও অনেক প্রতীক। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক নেব না। ইসির এই স্বেচ্ছাচারিতার রাজনৈতিক জবাব মাঠেই দেওয়া হবে।” ইসি ও এনসিপির অবস্থান স্পষ্ট— শাপলা

প্রতীক নিয়ে এই টানাপোড়েন সহজে শেষ হচ্ছে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি তানভীর ও সম্পাদক আশিকুল ডিবি পরিচয়ে অপহরণ, লুটপাট ও মব ভায়োলেন্স: শতাধিক অভিযোগে বহিষ্কার সায়মন বোয়িং ডিল ও টার্মিনাল দখল: বশিরের কমিশন বাণিজ্য ও সিন্ডিকেটে ধ্বংসের মুখে বিমান কার হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর? এপস্টাইন কেলেঙ্কারিতে ডিপি ওয়ার্ল্ড প্রধানের নাম আওয়ামী লীগহীন রাজনীতিতে বিপন্ন নারী স্বাধীনতা: জামায়াতের ঘৃণ্য আস্ফালন ও ‘হ্যাক’ নাটক ৮৫৮ কোটি টাকা টোল আদায়, তবু দেড় বছর ধরে পদ্মা সেতুর কিস্তি ‘বকেয়া’ শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য ‘জুলাই জাদুঘর’ পরিদর্শন: প্রেস বিজ্ঞপ্তিতে কূটনীতিকদের উপস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য বৈশ্বিক নীরবতার আড়ালে ‘৭১-এর আদলে’ পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ নির্বাচন ঘিরে ভয়াবহ নীল নকশা: টাকা ছড়িয়ে ৪০ ডিসি ও ২৪ এসপিকে ‘ম্যানেজ’ করার অভিযোগ এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি! লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ নিহত কয়েক ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও দেশে ভূমিকম্প অনুভূত বিএনপি-জামায়াত সংঘর্ষ, নওগাঁ রণক্ষেত্র ২০ মিনিটের ব্যবধানে আবার ভূমিকম্প হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা ট্রাম্পের