রাঙামাটিতে নৌকাডুবির ঘটনায় আরেক কলেজছাত্রের মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫
     ৪:১৫ অপরাহ্ণ

রাঙামাটিতে নৌকাডুবির ঘটনায় আরেক কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ | ৪:১৫ 75 ভিউ
রাঙামাটির নানিয়ারচরের চেঙ্গী নদীতে নৌকাডুবির ঘটনায় আরেক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কালের দিকে কাপ্তাই হ্রদের মহাজন পাড়া এলাকায় তার মরদেহ ভেসে উঠেছে। পুলিশ জানায়, কচুরিপানার নিচ থেকে শনখোলাপাড়ার বাসিন্দা খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী জিতেশ দেওয়ানের মরদেহ খুঁজে পান স্থানীয়রা। এর আগে বৃহস্পতিবার একই ঘটনায় নিখোঁজ ডেনিজেন চাকমার মরদেহ উদ্ধার হয়। গত মঙ্গলবার রাতে প্রবল বাতাসে নৌকাডুবির এ ঘটনায় দুই শিক্ষার্থী নিখোঁজ হন। জানা যায় মঙ্গলবার রাতে নানিয়ারচর উপজেলার জগনাথ মন্দির এলাকায় দুর্গাপূজা দেখা শেষে বাড়ি ফেরার পথে মহাজনপাড়া এলাকায় তীব্র ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে গিয়ে দুজন নিখোঁজ হন। তবে নৌকায় থাকা আরো চারজন সাঁতারে

তীরে উঠতে পারলেও তারা দুজন নিখোঁজ হন। সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুগম চাকমা সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবি ঘটনায় নিখোঁজ কলেজছাত্র দীপেশ দেওয়ানের মরদেহ কাপ্তাই হ্রদের মহাজনপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল ৮টার দিকে ভেসে উঠে। অপর নিখোঁজ কলেজছাত্র ডেনিজেন চাকমার মরদেহ বৃহস্পতিবার দুপুরের দিকে কাপ্তাই হ্রদের নোয়াপাড়া এলাকায় ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করেন। দুজনই সাবেক্ষং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তারা দুজনই কলেজ পড়ুয়াছাত্র। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম বলেন, জিতেশ দেওয়ানের লাশ উদ্ধারের বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশকে অবহিত করেছেন। লাশটি নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি! লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ নিহত কয়েক ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও দেশে ভূমিকম্প অনুভূত বিএনপি-জামায়াত সংঘর্ষ, নওগাঁ রণক্ষেত্র ২০ মিনিটের ব্যবধানে আবার ভূমিকম্প হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা ট্রাম্পের মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি : আলিয়া ভাট সোনার বাজারে বড় স্বস্তি, কমলো দাম অবৈধ অভিবাসন ঠেকাতে আরও কড়া অবস্থানে ইইউ ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা বিশ্বকাপে ভারত ম্যাচে না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের ৩০ কোটির চুক্তিতে ১৬ কোটিই পানিতে: প্রেস সচিবের ভাইয়ের ভুয়া কাগজে নিঃস্ব ডা. শাহরিয়ার গৃহকর্মী নির্যাতন ‘নাটক’ ৩৭ হাজার কোটির বোয়িং ডিল: ‘পথের কাঁটা’ সরাতেই এমডি গ্রেপ্তার বাংলাদেশ অস্থিতিশীল হলে দিল্লিও নিরাপদ নয়: দক্ষিণ এশিয়ার সামনে এক ভয়ংকর সতর্কঘণ্টা ভারত থেকে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তনের ছক কষছে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা বিএনপি এখন মার্কিন দূতাবাসের ‘পুতুল’, তারেক রহমান তাদের হাতে জিম্মি: সজীব ওয়াজেদ