ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫

আরও খবর

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রামে ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ

লক্ষ্য আন্দোলনে লাশ বৃদ্ধি স্নাইপারের গুলির জোগানদাতা বরখাস্ত কর্নেল হাসিনুর!

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আসলে ‘বাণিজ্য অস্ত্র’, দেশকে পঙ্গু করার ষড়যন্ত্র: মাহবুব কামাল

‘নতুন বন্দোবস্তের’ ফল মিলতে শুরু করেছে, সরকার ঋণনির্ভর হয়ে পড়েছে: মোহাম্মদ আলী আরাফাত

নৌবাহিনী প্রধান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: বেরিয়ে আসছে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অপরাধ জগতে নতুন আতঙ্ক দেখতে সাধারণ কলম, আসলে ভয়ংকর পিস্তল! পাকিস্তান থেকে জঙ্গিদের হাতে আসছে নতুন অস্ত্র

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ |
আজ শুক্রবার ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার। তিনি সপরিবারে ঢাকায় পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র। বাংলাদেশে দায়িত্ব পাওয়ার আগে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন এই কূটনীতিক। তিনি এর আগে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহম্মেদ মারুফের স্থলাভিষিক্ত হয়েছেন। সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকায় নিযুক্ত হয়েছিলেন। গত মে মাসে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পর তিনি দেশে ফিরে যান। তার এই চলে যাওয়া নিয়ে গুঞ্জন রয়েছে যে, নারী বন্ধুসহ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশে ফিরতে হয়েছে তাকে। গোয়েন্দা সূত্রমতে, আহমেদ মারুফ তিন দিনের সফরে কক্সবাজারে গিয়েছিলেন সরকারি প্রটোকল ছাড়া। সে সময় ভাইরাল হওয়া বিমানবন্দরের

একটি ছবিতে দেখা যায়, সৈয়দ মারুফের সঙ্গে রয়েছেন তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু আজহার মাহমুদ ও এক নারী। সূত্রমতে, হাইকমিশনার কক্সবাজারের উখিয়ায় অবস্থিত হোটেল সি-পার্লে ওঠেন। সেখানে সেই নারীসহ সঙ্গে ছিলেন বন্ধু আজহার মাহমুদ। গত ৯ মে নিজ গাড়ি করে বন্ধু ও সেই নারীসহ ঘুরে বেড়ান আহম্মেদ মারুফ। কক্সবাজারে অবস্থান করা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নের মুখে পড়েন তারা। তখন তাদের পক্ষ থেকে বলা হয়, তারা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গিয়েছেন। সে সময় কক্সবাজারে একসঙ্গে ঘোরাঘুরির বিষয়ে জানতে সেই নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, ‘কক্সবাজার গিয়ে তার সঙ্গে আমার দেখা হয়েছে হোটেল লবিতে। পূর্বপরিচিত হিসেবে একসঙ্গে কফি খেয়েছি। তা ছাড়া আমি

আমার মতো করেই শনিবার বিকেলের ফ্লাইটে ঢাকায় চলে আসি। পাকিস্তানের হাইকমিশনার কবে গেছেন বা কবে ফিরেছেন, তাও আমি জানি না।’ তিনি বলেন, ‘পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে আমার কোনো অনৈতিক সম্পর্ক নেই; বরং রয়েছে সুসম্পর্ক।’ গোয়েন্দা সূত্রমতে, পাকিস্তানের হাইকমিশনারের কক্সবাজার ভ্রমণের সময়ই তার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় পাকিস্তানের হাইকমিশনের তলবের ভিত্তিতে জরুরিভাবে ঢাকায় ফেরেন সৈয়দ আহম্মেদ মারুফ। হাইকমিশনারের ভ্রমণ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ হলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। বিষয়টি পাকিস্তান সরকার অবধি পৌঁছায়। পরে তাকে জরুরিভাবে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঁচানো গেল না হাম আক্রান্ত শিশু সাদমানকে, মরদেহ নিয়ে ফেরার ছবি ভাইরাল ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ৫ বিভাগে শিলাবৃষ্টির আভাস সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন চট্টগ্রামে ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন অনুপস্থিত, বহিষ্কৃত ৬ লক্ষ্য আন্দোলনে লাশ বৃদ্ধি স্নাইপারের গুলির জোগানদাতা বরখাস্ত কর্নেল হাসিনুর! যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আসলে ‘বাণিজ্য অস্ত্র’, দেশকে পঙ্গু করার ষড়যন্ত্র: মাহবুব কামাল ‘নতুন বন্দোবস্তের’ ফল মিলতে শুরু করেছে, সরকার ঋণনির্ভর হয়ে পড়েছে: মোহাম্মদ আলী আরাফাত নৌবাহিনী প্রধান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: বেরিয়ে আসছে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য অপরাধ জগতে নতুন আতঙ্ক দেখতে সাধারণ কলম, আসলে ভয়ংকর পিস্তল! পাকিস্তান থেকে জঙ্গিদের হাতে আসছে নতুন অস্ত্র অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও ‘নোবেলের টাকা ও কর নিয়ে ইউনূস মারাত্মক অ্যালার্জি আছে’, দাবি সাবেক এনবিআর চেয়ারম্যানের ১৮ মাস কারাবন্দী ডাবলু সরকার মায়ের মৃত্যুতেও প্যারোল মেলেনি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উন্মত্ত জনতাকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার ‘গোপন ব্লু-প্রিন্ট’ ছিল ৫ আগস্ট: নর্থইস্ট নিউজ আওয়ামী লীগ নেতাদের সিম বন্ধ করে বিক্রির ‘বাণিজ্য’, ছাত্রলীগ নেতা জাকিরের চাঞ্চল্যকর দাবি