শেখ হাসিনার কারাদন্ডের প্রতিবাদে নিউইয়র্কে আ.লীগের বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

শেখ হাসিনার কারাদন্ডের প্রতিবাদে নিউইয়র্কে আ.লীগের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করে। গত ২ জুলাই রাত ৯টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা এই সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। দখলদার খুনি ইউনুস সরকারের সাজানো মামলায় অবৈধ অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেয়ার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন ড.প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ,সোলাইমান আলী,আশরাফ উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন,ইমদাদ রাজু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও

প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, নিউইযর্ক মহানগর আওযামী লীগের সভাপতি রফিকুর রহমান,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরীফ কামরুল আলম হিরা, সম্পাদক মন্ডলের সদস্য শিকদার নাহিদ,শাহানারা রহমান, মোহাম্মদ আলী সিদ্দিকী, শাহ বখতিয়ার,জুয়েল আহমেদ, হাকিকুল ইসলাম খোকন,সাদেকুল বদরুজ্জামান পান্না, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান,হৃদয় হোসেন. অবৈধ ভাবে ক্ষমতায় আসা ড. ইউনুসের পদত্যাগ চেয়ে বক্তরা বলেন, অবৈধ ইউনুসের ক্যাংগারু কোর্ট কর্তৃক জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬ মাসের অবৈধ সাজা দেয়া হয়েছে,বাংলাদেশের মানুষ এই রায় ঘৃণাভরে প্রত্যাক্ষাণ করেছে। উল্লেখ্য, আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া