সরকারের সঙ্গে ‘গোপনে’ আলোচনা করছে পিটিআই! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

সরকারের সঙ্গে ‘গোপনে’ আলোচনা করছে পিটিআই!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ প্রক্রিয়া বাতিল করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে বেশ কিছু সূত্রের দাবি, সরকারের সঙ্গে গোপনে আলোচনা হচ্ছে পিটিআইয়ের। যদিও এ কথা অস্বীকার করেছে পিটিআই। খবর জিও নিউজের। দ্য নিউজের সঙ্গে পিটিআইয়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে ইমরান খান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বাতিল করে ব্যাকচ্যানেল (গোপনে আলোচনা) আলোচনা বন্ধ করেননি। নাম প্রকাশ না করার শর্তে পিটিআই নেতা বলেন, ‘অন্য পক্ষও ব্যাকচ্যানেল আলোচনা বন্ধ করেনি।’ পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘ব্যাকচ্যানেল’ আলোচনার কথা অস্বীকার করেন। তিনি বলেন, আগেও এই ধরণের আলোচনা হয়নি এবং এখনও হচ্ছে না। তিনি বলেন, পিটিআইয়ের দাবি পূরণে সরকার ব্যর্থ হওয়ার কারণে সরকারের সাথে

আনুষ্ঠানিক সংলাপ বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকার যদি ৯ মে এবং ২৬ নভেম্বরের ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশনের পরিবর্তে একটি সংসদীয় কমিটি গঠন করতে চায়, তাহলে পিটিআই-এর বিবেচনার জন্য এই ধরনের প্রস্তাব দেওয়া উচিত ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক