ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৬

ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ |
ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের করা এক মন্তব্যে ক্ষেপেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে অপমানজনক অ্যাখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রীর পূর্বনির্ধারিত ওয়াশিংটন সফরও বাতিল করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় ইতালির টেলিভিশন চ্যানেল ‘লা৭’-এ ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রচারের পর। সেখানে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, জি৭ সম্মেলনে তাঁর সঙ্গে ছবি তোলার জন্য মেলোনি খুবই আগ্রহ দেখাচ্ছিলেন। এ কারণে তিনি অনুগ্রহ করে ছবি তুলতে রাজি হন। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘মেলোনি হয়তো আমার সঙ্গে কথা বলতে পেরে খুশি হয়েছে। কিন্তু তাঁর সঙ্গে আমার কথা বলার প্রয়োজন ছিল না।’ ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়াও দেখিয়েছেন মেলোনি। শুক্রবার এক্সে দেওয়া পোস্টে তিনি এসব বক্তব্যকে মনগড়া

বলে অভিহিত করেন। লিখেছেন, ‘আমি বা ইতালি- কেউই কখনো ভিক্ষা চাইনি। আমি জানি না কেন মার্কিন প্রেসিডেন্ট নিজের মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন। তিনি বরং পশ্চিমা বিশ্বের শত্রুদের প্রতি অনেক বেশি নমনীয়।’ এদিকে নির্ধারিত সফর বাতিল হওয়ার পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি এক্সে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুতর ও অপমানজনক মন্তব্য শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো ইতালিকে অপমান করেছে।’ জর্জিয়া মেলোনি দীর্ঘদিন ধরে ইউরোপ ও ট্রাম্প প্রশাসনের মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তোলার চেষ্টা করেছেন। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় দুই নেতার সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। গত এপ্রিল মাসে দুজনের বিরোধ প্রকাশ্যে আসে। মেলোনি তখন পোপ চতুর্দশ লিওকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায়

মেলোনিকে নিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘আমি তাঁর আচরণে বিস্মিত। আমি ভেবেছিলাম তাঁর সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।’ একই সময়ে তিনি অভিযোগ করেন, ইতালি ন্যাটো ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সহযোগিতা করেনি। ট্রাম্প তখন ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও হুমকি দিয়েছিলেন। তাঁর অভিযোগ, ইরান যুদ্ধের সময় রোম কোনো সহায়তা দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল