রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
চলমান ফিফা বিশ্বকাপের ‘ই’ গ্রুপের তৃতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। এই জয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২-এ ওঠার কৃতিত্ব দেখাল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের ভেতরে সৃষ্ট জটলার পর ফিরতি বলে দারুণ এক শটে জাল খুঁজে নেন ফ্রাঙ্ক কেসি। প্রথমার্ধে দুইবার বল জালে পাঠিয়েও হতাশ হতে হয় জার্মানিকে। অফসাইড ও ফাউলের কারণে তাদের দুটি গোলই বাতিল হয়ে যায়। বিশেষ করে কাই হাভার্টজের করা গোলটি বাতিল হয়, কারণ আক্রমণ শুরুর আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদুর ওপর ফাউলের ঘটনা ধরা পড়ে। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়েই

বিরতিতে যায় আফ্রিকার দলটি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য আক্রমণের তীব্রতা বাড়ায় জার্মানি। ম্যাচের ৬৮তম মিনিটে নাদিম আমিরির বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে সমতাসূচক গোল করেন ডেনিজ উনদাভ। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আবারও গোল করে জার্মান শিবিরে উচ্ছ্বাস ফেরান উনদাভ। নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন স্টুটগার্টের এই ফরোয়ার্ড। শেষ দিকে একের পর এক আক্রমণ চালিয়েও আর ম্যাচে ফিরতে পারেনি আইভরি কোস্ট। জার্মান রক্ষণভাগ ভেদ করে কাঙ্ক্ষিত গোল আদায় করতে ব্যর্থ হন তাদের আক্রমণভাগের খেলোয়াড়রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা