বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৬

বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৬ |
বরগুনার বিভিন্ন এলাকা থেকে চলতি মাসে নারী-পুরুষ ও শিশুসহ মোট ২২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনটি হত্যাকাণ্ড, নয়টি আত্মহত্যা এবং বাকিগুলো দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে জেলা পুলিশ। অল্প সময়ের ব্যবধানে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। তিনি বলেন, চলতি মাসে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। হত্যাকাণ্ডের ঘটনাগুলোয় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৮ই জুন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজার-সংলগ্ন খাল থেকে শামীম বেপারী নামে

এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন সন্ধ্যায় তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এছাড়া সদরের বদরখালী এলাকায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনার জের ধরে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে একজন মাদক কারবারিকে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করেন। ১৩ই জুন পাথরঘাটা পৌর এলাকার সড়কের পাশ থেকে মিজানুর রহমান নামে এক অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এসব হত্যাকাণ্ডের মধ্যে দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে। এ পর্যন্ত শামীম হত্যাকাণ্ডে তিনজন এবং মিজানুর হত্যাকাণ্ডে দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণপিটুনির ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর বাইরে ৬ই জুন জেলা পরিষদের ডাকবাংলোর পৃথক দুটি কক্ষ

থেকে এক নারীর সঙ্গে তার দুই সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশের প্রাথমিক ধারণা, দুই মেয়েকে হত্যার পর ওই নারী আত্মহত্যা করেন। ঘটনার এক সপ্তাহ পর নিহতের স্বামী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়া প্রতিটি মরদেহের ক্ষেত্রে সুরতহাল প্রতিবেদন তৈরি, ময়নাতদন্ত সম্পন্ন এবং পৃথক আইনি তদন্ত চলছে। হত্যাকাণ্ডগুলোর রহস্য উদঘাটনে একাধিক পুলিশ টিম কাজ করছে। আত্মহত্যা ও দুর্ঘটনাজনিত মৃত্যু রোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সচেতনতা বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা