পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন নারীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৯ জুন) যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ ওই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার হলেন- ইয়ার হোসেন (৩২), মোরশেদা বেগম (৫৭), পিংকী আক্তার (২৬), উর্মি আক্তার (২৪), সবুজ (২২), মো. জাকির (২৬), মো. ফরহাদ (২৮), মো. রাসেল (৪২), সাদ্দাম হোসেন (৩০), রবিউল ইসলাম রকি (২০), মনির হোসেন (৪৫), জাকির হোসেন (২৬), মো. শাকিল হোসেন (২৪), মাইদুল ইসলাম (৩৫), মো. মনিরুজ্জামান বাবু (২৪), মহিদুল

ইসলাম (২৯) ও মাসুদ হালাদার (২৬)। পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ দমনে শুক্রবার দিনভর বিভিন্ন স্পটে বিশেষ ওই অভিযান চালানো হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামি রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা