ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৬

ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৬ |
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত চারটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় পর্যায়ে সমালোচনা থামার আগেই এবার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে বগুড়ার “শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়”-এর নাম পরিবর্তন করে “শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়” করার প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—সরকারি দায়িত্বে থাকা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নামে কেন একটি প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে? এর আগে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত চারটি ইউনিয়নের নামকরণ নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য

মীর শাহে আলম। নিজের বংশনাম ও সন্তানদের নামে ইউনিয়ন — ইতিহাসে নজিরবিহীন কাণ্ড ঘটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম নতুন ইউনিয়নগুলোর মধ্যে শিবগঞ্জের “মীরবাড়ী” ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একইভাবে মোকামতলা উপজেলার “সীমান্ত” ও “দিগন্ত” ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যাওয়ায় বিষয়টি জাতীয় আলোচনার বিষয় হয়ে ওঠে। গত সোমবার জাতীয় সংসদে এ বিষয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে মীর শাহে আলম দাবি করেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও গণশুনানির ভিত্তিতেই এসব নাম প্রস্তাব করা হয়েছে। তার সন্তানদের নামের সঙ্গে মিল থাকাটা কাকতালীয় বলেও তিনি উল্লেখ করেন। দুই পুত্রের

নামে ইউনিয়নের নামকরণের পর প্রতিমন্ত্রীর হাস্যকর ব্যাখ্যা ও কাকতালীয় দাবি সংসদে তবে স্থানীয় পর্যায়ে ভিন্ন চিত্রের কথা বলছেন অনেকে। তাদের অভিযোগ, ইউনিয়নের নামকরণ বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করা হয়নি এবং কথিত গণশুনানির কোনো দৃশ্যমান প্রমাণও পাওয়া যায়নি। এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে এসব নিয়োগ দেওয়া হয়েছে। হিন্দু দেবতার নাম থাকায় বদলে ফেলা হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম, প্রতিমন্ত্রীর ঘোষণা এদিকে নতুন করে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব সামনে আসায় সমালোচকরা বলছেন, ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক শেষ হওয়ার আগেই এখন

শিক্ষাপ্রতিষ্ঠানের নামেও একই ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার প্রবণতা দেখা যাচ্ছে। তাদের মতে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের যৌক্তিকতা এবং এর পেছনের প্রক্রিয়া সম্পর্কে জনসম্মুখে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। ‘কচি মেয়ে চাওয়া’ প্রশ্ন এড়িয়ে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয়দের একাংশের প্রশ্ন, যদি সত্যিই জনগণের দাবি ও মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট গণশুনানি, প্রস্তাবনা ও জনমতের নথিপত্র প্রকাশ করা হবে কি না। ফলে ইউনিয়নের নামকরণ বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার স্কুলের নাম পরিবর্তনের উদ্যোগ মীর শাহে আলমকে ঘিরে রাজনৈতিক ও নৈতিক প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা