গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ June, ২০২৬

গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ June, ২০২৬ |
২০২৬ বিশ্বকাপের পর্দা উঠতেই জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। আর গ্রুপ পর্বের শুরুতেই গোলের বন্যা বইয়ে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে গোল্ডেন বুটের তালিকার শীর্ষে উঠে গেছেন মেসি। তার তিন গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই সঙ্গে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সর্বোচ্চ গোলের রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। গোল্ডেন বুটের দৌড়ে মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী বর্তমানে কানাডার জোনাথন ডেভিড। কাতারের বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি তিন গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। জাতীয় দলের হয়ে এটি

ছিল তার ৭৯ ম্যাচে ৪২তম গোল। দুই গোল করে যৌথভাবে পরের অবস্থানে রয়েছেন একাধিক ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা, ইংল্যান্ডের হ্যারি কেইন, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, নরওয়ের আর্লিং হলান্ড, জার্মানির কাই হাভার্টজ, সুইডেনের ইয়াসিন আইয়ারি, নিউজিল্যান্ডের এলাইজা জাস্ট, সুইজারল্যান্ডের জোহান মানজাম্বি, কানাডার সাইল লারিন, যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন এবং মরক্কোর ইসমাইল সাইবারি। ফ্রান্সের হয়ে দুই গোল করে আরও একটি রেকর্ড গড়েছেন এমবাপে। সেনেগালের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে তিনি ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন। অন্যদিকে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেই দুই গোল করেছেন নরওয়ের তারকা আর্লিং হলান্ড। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন

ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। ব্রাজিলের হয়ে হাইতির বিপক্ষে জোড়া গোল করেছেন ম্যাথিউস কুনহা। একই ম্যাচে গোল পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও। ফলে গোল্ডেন বুটের দৌড়ে শক্ত অবস্থানে রয়েছেন সেলেসাওদের দুই তারকা। এখনও টুর্নামেন্টের অনেক পথ বাকি। তবে শুরুতেই মেসি, এমবাপে, কেইন, হলান্ড, ভিনিসিয়ুসদের গোল উৎসব ইঙ্গিত দিচ্ছে, এবারের গোল্ডেন বুটের লড়াই হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক প্রতিযোগিতা। সূত্র: গোল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান