ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের
‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি
‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব
তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ
ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার
আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে পুলিশ। দলের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
আগামী ২৩শে জুন প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সম্ভাব্য কর্মসূচি ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। এসব
কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কর্মসূচি পালনের ক্ষেত্রে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানান, একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণের পর আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের বিভিন্ন ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।