গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ |
৪৬০ দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ চলার পর গাজায় যুদ্ধবিরতির এবং জিম্মি মুক্তির নতুন চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা। আগামীকাল রবিবার থেকে এই চুক্তি কার্যকর করা হবে। স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) ভোরে এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। নেতানিয়াহুর অফিস জানায়, ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর শনিবার সকালে ইসরায়েলি সরকার এই চুক্তি অনুমোদন করে। দেশটির সরকারের বিবৃতিতে বলা হয়, ‘জিম্মিদের মুক্তির কাঠামো অনুমোদিত হয়েছে। এই কাঠামো রবিবার কার্যকর হবে। এই চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’ ইসরায়েলের কিছু কট্টরপন্থী মন্ত্রীর তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও নেতানিয়াহুর কোয়ালিশন সরকারের ২৪ জন মন্ত্রী

চুক্তির পক্ষে এবং ৮ জন এর বিপক্ষে ভোট দেন। এর আগে শুক্রবার, নিরাপত্তা মন্ত্রিসভাও চুক্তির পক্ষে ভোট দিয়েছিল। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হবে ছয় সপ্তাহের প্রাথমিকপর্যায় দিয়ে গাজায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে ইসরায়েলের জেলে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। এই পর্যায়টি ১৫ মাসের পুরনো যুদ্ধের অবসানের পথ প্রশস্ত করবে। ইসরায়েলি বাহিনী গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরে যাবে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি পাবে এবং প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক অঞ্চলটিতে প্রবেশ করতে পারবে। মন্ত্রিসভা চুক্তি অনুমোদনের পর ইসরায়েলি কর্তৃপক্ষ প্রথম পর্যায়ে মুক্তি দেওয়ার জন্য ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দীর একটি হালনাগাদ তালিকা প্রকাশ করে। এই মুক্তি রবিবার স্থানীয়

সময় বিকাল ৪টার আগে কার্যকর হবে না। দ্বিতীয় পর্যায়ে, বাকি জিম্মিদের মুক্তি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থিতিশীল শান্তি পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আলোচনা শুরু হবে। তৃতীয় ও শেষ ধাপে, গাজার পুনর্গঠন এবং যদি কোনো জিম্মির দেহাবশেষ থেকে থাকে, তা ফেরত দেওয়া অন্তর্ভুক্ত থাকবে। কাতার জানিয়েছে, প্রথম পর্যায়ে মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে নারী, মহিলা সৈনিক, শিশু, বৃদ্ধ এবং আহত ও অসুস্থ বেসামরিক লোকজন অন্তর্ভুক্ত থাকবে। ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিনে তিনজন জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং পরবর্তী ছয় সপ্তাহে ছোট ছোট গ্রুপে আরও জিম্মি মুক্তি দেওয়া হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণে প্রায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার পর ইসরায়েল হামাসকে ধ্বংস

করার জন্য অভিযান শুরু করে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসলায়ের হামলায় গাজায় ৪৬,৮৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ১০ হাজার ৪৫৩ জন আহত হয়েছেন। ২৩ লাখ জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, জ্বালানি, ওষুধ এবং আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যস্থতাকারী ব্রেট ম্যাকগার্ক জানান, হোয়াইট হাউস আশা করছে যুদ্ধবিরতি রবিবার সকালে শুরু হবে এবং বিকেলের মধ্যে রেড ক্রসের মাধ্যমে তিনজন নারী জিম্মি ইসরায়েলে মুক্তি পাবে। ম্যাকগার্ক বলেন, ‘আমরা এই চুক্তির প্রতিটি বিস্তারিত বিষয় নিশ্চিত করেছি। আমরা আত্মবিশ্বাসী যে এটি রবিবার কার্যকর হবে।’ সূত্র: বিবিসি, আলজাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২ চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ নড়াইলে প্রাচীর তুলে ২৫ হিন্দু পরিবারের রাস্তা অবরুদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদরের যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন চালের দামের ওপর বাড়তি ভাড়ার প্রভাব