জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় জার্মানির কাছে ২-১ ব্যবধানে হেরেছে আইভরিকোস্ট। মাঠের এই হার ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে ইউরোপীয় পরাশক্তিদের ‘ফেয়ার প্লে’র অভাব এবং ঔদ্ধত্য। ম্যাচ শেষে জার্মানির খেলোয়াড়দের ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আইভরিকোস্টের কোচ এমার্স ফায়ে। ম্যাচের একটি বিশেষ মুহূর্তে আইভরিকোস্টের উইলফ্রেড সিঙ্গো চোট পেয়ে মাঠে পড়ে থাকলে বল বাইরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু খেলা পুনরায় শুরু হলে জার্মান ফুটবলাররা প্রচলিত সৌজন্যতা ভেঙে বল ফেরত না দেওয়ায় ক্ষুব্ধ হন ফায়ে। ম্যাচ শেষে জার্মানদের এমন আচরণের সমালোচনা করে আইভরিকোস্ট কোচ বলেন, ‘জার্মানির মতো এত বড় একটি দলের কাছ থেকে আমরা একটু বেশি ‘ফেয়ার প্লে’ আশা করেছিলাম। তাদের এমন

আচরণে আমি কিছুটা হতাশ ও ক্ষুব্ধ।’ শুধু ফেয়ার প্লের অভাবই নয়, জার্মান লেফট-ব্যাক ন্যাথানিয়েল ব্রাউনের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন এমার্স ফায়ে। ম্যাচ শেষে ব্রাউনকে কিছুটা বিনয়ী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ও (ব্রাউন) দারুণ ম্যাচ খেলেছে, কোনো সন্দেহ নেই। ও খুব বড় একটা ক্লাবে খেলে, তবে আমার মনে হয় আমাদের দল বা খেলোয়াড়দের নিয়ে ওর কটু কথা বলার কোনো প্রয়োজন ছিল না। বড় খেলোয়াড় হতে হলে বিনয়ী হতে শিখতে হয়।’ চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি হেরে গেলেও নিজের দলের খেলায় বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন আইভরিকোস্ট বস। ৯০ মিনিটের লড়াই শেষে শিষ্যদের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলের

বিরুদ্ধে আমরা দারুণ পারফর্ম করেছি। আমরা প্রথমে গোল করেছি এবং পরে ব্যবধান ২-১ করারও ভালো সুযোগ তৈরি করেছিলাম। ছেলেদের এমন লড়াকু মানসিকতায় আমি গর্বিত।’ পরাজয়ের মূল কারণ হিসেবে ফায়ে বলেন, ‘জার্মানি মূলত তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। ম্যাচের ভালো ও খারাপ সময়গুলো কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তা ওরা জানে। দ্বিতীয়ার্ধে আমাদের ভালো সময়ে যদি আমরা দ্বিতীয় গোলটা পেয়ে যেতাম, তবে ম্যাচের চিত্র অন্যরকম হতো। অথচ ওরা সুযোগ পেয়েই গোল আদায় করে নিয়েছে।’ জার্মানির কাছে হারলেও শেষ ষোলোর সমীকরণে এখনো টিকে আছে আইভরিকোস্ট। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পুঁচকে কুরাসাও। সেই ম্যাচটি নিয়ে ফায়ে বলেন, ‘আমরা মোটেও আশা করছি না যে

কুরাসাও আমাদের সহজে জয় উপহার দেবে। মাঠের ভেতর এটি একটি যুদ্ধ হতে যাচ্ছে, এক চরম লড়াই। তবে ইতিবাচক দিক হলো, আমাদের ভাগ্য এখনো আমাদের নিজেদের পায়েই আছে। বৃহস্পতিবার জিতলেই আমরা নকআউটে যাব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা