কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ |
কক্সবাজারের রামু উপজেলায় বন্যার পানিতে নিখোঁজ হওয়ার প্রায় ২৮ ঘণ্টা পর ইব্রাহিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জেলায় টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মহেশকুম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম স্থানীয় বাসিন্দা ছৈয়দ হোসেনের ছেলে। রামু প্রেসক্লাবের সভাপতি কাজী মামুন জানান, বাঁকখালী নদীর সঙ্গে সংযুক্ত কলারঝিরি ছড়ার ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় রোববার সকাল ১০টার দিকে ইব্রাহিম পানিতে পড়ে নিখোঁজ হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পাননি। পরে সোমবার দুপুরে তিনি যেখানে পানিতে

পড়েছিলেন, সেখানেই তার মরদেহ ভেসে ওঠে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, নিখোঁজের বিষয়ে প্রশাসনকে আগে জানানো হয়নি। তবে মরদেহ উদ্ধারের পর বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারের জন্য সরকারি আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। এর আগে রবিবার একই উপজেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে নিরঞ্জন দাশ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সপ্তাহের বেশি সময় ধরে চলা টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে কক্সবাজারে এখন পর্যন্ত ৩৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে মারা গেছেন ১৯ জন, যাদের ১৩ জনই রোহিঙ্গা। এছাড়া বন্যার পানিতে ডুবে মারা গেছেন আরও ১৪ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা