ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি
রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ
যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান
যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু
পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার
অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল
“বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের
দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং লাখো মানুষের দুর্গতিতে গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
গতকাল ১২ই জুলাই, রোববার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এই মন্তব্য করে।
বিবৃতিতে বলা হয়, বন্যাকবলিত এলাকার কোটি মানুষের হাহাকার এবং রাজধানী ঢাকার নজিরবিহীন জলাবদ্ধতায় জনজীবন যখন ওষ্ঠাগত, তখন সরকারের চরম নির্লিপ্ততা ও উদাসীনতা দেশবাসীকে গভীরভাবে ক্ষুব্ধ ও হতাশ করেছে।
বান্দরবান, বাঁশখালি, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, খাগড়াছড়ি ও ফেনীর লাখো মানুষ আশ্রয়হীন অবস্থায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
একইসঙ্গে অভিযোগ করা হয়, ঠিক এই দুঃসময়ে দেশের প্রধানমন্ত্রীর সস্ত্রীক
ঢাকা মেডিকেল কলেজে উৎসবমুখর পরিবেশে হাস্যোজ্জ্বল সেলফি তোলার ঘটনা নেটিজেন ও জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। বিবৃতিতে বলা হয়, জনগণের চরম বিপদের দিনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সংবেদনহীনতা ও তামাশা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়, এবং দুর্যোগকালে এমন আত্মতুষ্টির রাজনীতি সরকারের অদূরদর্শিতা ও দায়িত্বজ্ঞানহীনতারই বহিঃপ্রকাশ। বিবৃতিতে অতীতের দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিকার কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০১৭ ও ২০২২ সালের সিলেট ও উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় দলীয় নেতৃত্ব নিজে দুর্গম এলাকায় ছুটে গিয়ে প্রশাসন ও নেতাকর্মীদের সমন্বয়ে দ্রুততম সময়ে উদ্ধার অভিযান, আশ্রয়কেন্দ্র স্থাপন ও পুনর্বাসনের নজির সৃষ্টি করেছিল। ১৯৯৮ সালের বন্যা মোকাবিলা এবং কোভিড-১৯ মহামারিতে ঘরে ঘরে বিনামূল্যে ভ্যাকসিন
পৌঁছে দেওয়া ও অর্থনৈতিক প্রণোদনা-খাদ্য সহায়তা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। এর বিপরীতে বর্তমান সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সমন্বয়হীনতা ও দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির অভাবের অভিযোগ তুলে বিবৃতিতে বলা হয়, মাঠপর্যায়ে এখনও কার্যকর ও পর্যাপ্ত ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়নি, যা দুঃখজনক। বিবৃতির শেষাংশে বলা হয়, আওয়ামী লীগ সবসময়ই জনগণের সুখে-দুঃখে পাশে থাকার রাজনীতি করে। দলটি সরকারের প্রতি অবিলম্বে বন্যাদুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহের দাবি জানায়। একইসঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের উদ্ধার ও মানবিক সহায়তায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে, এবং দেশবাসীর যেকোনো সংকটে দলটি সবসময় পাশে
থাকার অঙ্গীকার ব্যক্ত করে।