বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬

বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার টুর্নামেন্টে নিজেদের পছন্দের দল হিসেবে ইংল্যান্ডকে বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, এবারের বিশ্বকাপের শিরোপা ইংল্যান্ডের হাতেই দেখতে চান তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের ২৫০তম স্বাধীনতা দিবসের বছরে বিশ্বকাপ জিততে না পারলে, ইংল্যান্ডের আমেরিকার মাটিতে শিরোপা জেতাও হবে একটি স্মরণীয় ঘটনা। বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। শেষ চারের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। জুলিয়ানির বিশ্বাস, দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার শিরোপা জিততে পারে ইংল্যান্ড। তার ভাষায়, টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম ভারসাম্যপূর্ণ দল এবং

তাদের শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে। ইংল্যান্ডের সাফল্যে অধিনায়ক হ্যারি কেইনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে জুড বেলিংহামেরও প্রশংসা করেন জুলিয়ানি। তার মতে, এই দুই তারকার পারফরম্যান্সই ইংল্যান্ডকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। সবশেষে ইংল্যান্ডের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোচের উচিত দলকে বিশ্বাস করানো যে, তারাই এবারের বিশ্বকাপ জয়ের সক্ষমতা রাখে। সূত্র: ডেইলি মেইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা