ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য এবার সৌদি আরবকে দায়ী করেছে দেশটির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে এই হামলার ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
সোমবার (১৩ জুলাই) সংঘটিত এই হামলার পর হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে একে ‘নগ্ন আগ্রাসন’ আখ্যা দেন। তিনি দাবি করেন, এই হামলার মধ্য দিয়ে ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। সৌদি আরবকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। তবে হামলার ঘটনায় সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইরানি বিমানকে সানায় অবতরণে বাধা
দিতেই বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে সরকারের এক সামরিক মুখপাত্র জানান, বিমানটি শেষ পর্যন্ত হুথি নিয়ন্ত্রিত হোদেইদাহ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এডেনভিত্তিক সরকারের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের মাধ্যমে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো বৈরী বিমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে সরকার। এদিকে ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার বিন মুতাহার আল-ইরিয়ানি অভিযোগ করেছেন, হুথিরা সানা বিমানবন্দরে আন্তর্জাতিক রেড ক্রসের একটি উড়োজাহাজ আটকে রেখেছে এবং এর পাইলট ও সহকারী পাইলটকে নিজেদের হেফাজতে রেখেছে। বিশ্লেষকদের মতে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সাম্প্রতিক এই হামলা ইয়েমেনের সংঘাতকে আবারও নতুন করে উসকে
দিতে পারে। গাজা যুদ্ধ, ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সূত্র: রয়টার্স