ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ |
ফেসবুক ও ইনস্টাগ্রামের এমন কিছু ডিজাইন পরিবর্তনের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যেগুলো ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখে বলে অভিযোগ রয়েছে। নির্দেশনা না মানলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ইইউ। শুক্রবার (১০ জুলাই) ইউরোপীয় কমিশন এ বিষয়ে মেটাকে আনুষ্ঠানিক নির্দেশনা দেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, ইইউর অভিযোগ, বিশেষ করে শিশু ও ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে মেটা। কমিশনের মতে, ফেসবুক ও ইনস্টাগ্রামের কিছু নকশা ব্যবহারকারীদের বেশি সময় অনলাইনে রাখতে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্ল্যাটফর্ম দুটিতে থাকা ইনফিনিট স্ক্রল (অবিরাম স্ক্রলিং), অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক

নিউজ ফিড এবং অটোপ্লে ভিডিও–এর মতো ফিচার ব্যবহারকারীদের মধ্যে অতিরিক্ত নির্ভরশীলতা বা আসক্তি তৈরি করতে পারে। ইইউর প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরক্কুনেন এক বিবৃতিতে বলেন, “ইউরোপের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত।” ইউরোপীয় কমিশনের প্রকাশিত প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, মেটার প্ল্যাটফর্মগুলো ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল কনটেন্টবিষয়ক বিধিমালা লঙ্ঘন করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। তাই ফেসবুক ও ইনস্টাগ্রামের নকশায় প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে অনলাইন ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেই ধারাবাহিকতায় মেটার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো। মেটা এখন ইউরোপীয় কমিশনের

প্রাথমিক মূল্যায়নের জবাব দেওয়ার সুযোগ পাবে। তবে অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে উল্লেখযোগ্য অঙ্কের আর্থিক জরিমানাসহ আরও কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১০ দিন ধরে লাপাত্তা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যরা নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেন জিয়া: বিএনপির অসত্য দাবি বঙ্গবন্ধু সরকারের অবদান মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার নারায়ণগঞ্জের বন্ধ একটি কারখানার ভেতর থেকে চট্টগ্রামের ছাত্রলীগ সহসভাপতির মরদেহ উদ্ধার ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা দেশে সাম্প্রতিক সহিংসতা ঘিরে প্রশ্ন: জাতিসংঘের উদ্বেগ, ভারতের তদন্তে একিউআইএস-এর শীর্ষ নেতা ইকরামুলের নাম বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি