বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ July, ২০২৬

বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ July, ২০২৬ |
২০২৬ ফুটবল বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়া নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ম্যাচ কর্মকর্তা রব ডিপেরিঙ্ক মারা গেছেন। মাত্র ৩৮ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। এক বিবৃতিতে কেএনভিবি জানায়, ‘ফিফা রেফারি রব ডিপেরিঙ্কের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদায়ে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ রেফারিকে হারালাম। এর চেয়েও বড় কথা, আমরা হারিয়েছি একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে। এই কঠিন সময়ে তার পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা রইল।’ ডিপেরিঙ্ক চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের শীর্ষ রেফারি ড্যানি মাকিলির ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দলের সদস্য হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে গত

এপ্রিল মাসে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলে ফিফা তাকে বিশ্বকাপের রেফারি তালিকা থেকে সাময়িকভাবে সরিয়ে দেয়। পরে ব্রিটিশ পুলিশ তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মে মাসে মামলাটি খারিজ করে এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপরও ফিফা তাকে বিশ্বকাপের রেফারি প্যানেলে পুনর্বহাল করেনি। মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর ডিপেরিঙ্ক বলেছিলেন, মিথ্যা অভিযোগ তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় ধাক্কা দিয়েছে। তিনি দাবি করেন, তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও বিশ্বকাপ থেকে বাদ পড়ার সিদ্ধান্ত তাকে মানসিকভাবে ভেঙে দেয়। অন্যদিকে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন শুরু থেকেই তার প্রতি সমর্থন জানায়। ব্রিটিশ পুলিশের তদন্ত

শেষ হওয়ার পর তাকে নির্দোষ বিবেচনা করে নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরেডিভিসিতে আবারও ম্যাচ পরিচালনার অনুমতি দেওয়া হয়। ২০১৭ সালে নেদারল্যান্ডসের শীর্ষ পর্যায়ের ফুটবলে রেফারিং শুরু করেন রব ডিপেরিঙ্ক। ঘরোয়া ফুটবলে তিনি ৮৪টি ম্যাচ পরিচালনা করেন। আন্তর্জাতিক পর্যায়েও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তার সুনাম ছিল। বিশেষ করে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান