নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ June, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ June, ২০২৬ |
ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও। ৭৫০ স্কয়ারফিটের বিশাল পতাকা নিয়ে শোডাউন করেছে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থক গোষ্ঠী। শোডাউনজুড়ে স্লোগান, উচ্ছ্বাস ও নানা আয়োজনের মধ্য দিয়ে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রোববার (২১ জুন) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্রোহী হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের সামনের সারিতে ছিল বিশাল আকারের ব্রাজিলের পতাকা। পতাকা হাতে নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেন সমর্থকরা। মিছিলে ব্রাজিলের পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে অংশ নেন কয়েক শতাধিক শিক্ষার্থী।

আয়োজনকে আরও বর্ণিল করে তুলতে ছিল পার্টি স্প্রে, স্মোক ফ্লেয়ার, বাঁশি, সাউন্ড বক্স, হ্যান্ড মাইক, চকলেট বোম, আতশবাজি ও বাইক শোডাউন। শিক্ষার্থী, সমর্থক ও ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। মিছিল চলাকালে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়— ‘থ্রি পিস, হৈ হৈ রৈ রৈ—আর্জেন্টিনা গেল কই’ এবং ‘আর্জেন্টিনার বাপেরা চুরি করে নিয়ে গেছে কাপ’ সহ নানা স্লোগান। এসব স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ব্রাজিল সমর্থক জুবায়ের মোহাম্মদ শ্রাবণ বলেন, প্রিয় দল ব্রাজিলকে ভালোবেসে আমরা এখানে একত্রিত হয়েছি। ব্রাজিল একটি নান্দনিক ফুটবল দল। আমাদের বিশ্বাস, এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। আরেক

সমর্থক ওবায়দুর রহমান বাবু বলেন, একটি দলে হয়তো একজন তারকা থাকে, কিন্তু ব্রাজিল দলে সবাই তারকা। দলের প্রতিটি খেলোয়াড় বিশ্বের বড় বড় ক্লাবে খেলে। ছোটবেলা থেকেই আমরা এই দলকে সমর্থন করি। আশা করি, এবারের বিশ্বকাপে ব্রাজিল ভালো করবে এবং ট্রফি নেইমারের হাতেই উঠবে। সমাবেশে উপস্থিত অন্যান্য সমর্থকরাও প্রিয় দল নিয়ে নিজেদের প্রত্যাশা ও অনুভূতি প্রকাশ করেন। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের (হেক্সা) স্বপ্ন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রাজিল ভক্তরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা