অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
লিওনেল মেসির হ্যাট্রিকে আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনার। এবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে একাদশে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছেন দেশটির কোচ লিওনেল স্কালোনি। আগামীকাল ২২জুন (সোমবার) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া। সেই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় গঞ্জালো মন্টিয়েল। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে অনুশীলন ফিরলেও অস্ট্রিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, মন্টিয়েলের পরিবর্তে রক্ষণে নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে। আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা থিয়েগো আলমাদার জায়গায় সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস। গতি, প্রেসিং এবং ফাঁকা জায়গা কাজে লাগানোর দক্ষতার কারণে অস্ট্রিয়ার বিপক্ষে তাকে এগিয়ে

রাখছেন স্কালোনি। আরেকটি বড় পরিবর্তন হতে পারে স্ট্রাইকার পজিশনে। চোট কাটিয়ে ফেরা হুলিয়ান আলভারেজকে শুরু থেকেই মাঠে নামানোর কথা ভাবছে কোচিং স্টাফ। সে ক্ষেত্রে বেঞ্চে যেতে হতে পারে লাউতারো মার্টিনেজকে। দলের মূল কাঠামোয় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনার খেলা প্রায় নিশ্চিত। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দায়িত্ব পালন করবেন। আর আক্রমণভাগে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা