আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
প্রতিদিন ১০ হাজার পা হাঁটা কি সম্ভব? শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ১০ হাজার পা হাঁটার লক্ষ্য পূরণ করার জন্য বলিউড অভিনেত্রী নিকিতা দত্তের পাঁচটি কৌশল ফলো করুন। দারুণ কার্যকরী। আপনার জীবন বদলে যাবে। নিজের ব্যস্ত রুটিন থেকে সময় বের করে নিন। নিজেকে ফিট রাখুন। আর আপনার শরীরকে ফিট রাখতে এই সহজ অভ্যাসগুলো নিয়মিত মেনে চলুন, আপনার জীবন বদলে যাবে। যদিও এই ব্যস্ত জীবনে নিয়মিত শরীরচর্চার জন্য আলাদা করে সময় বের করা খুব কঠিন। তাই এখন অনেকেই সহজ কিছু অভ্যাসের ওপর ভরসা করছেন। এর মধ্যে অন্যতম হলো হাঁটা। শরীরচর্চা আর ফিট থাকা মানেই কেবল জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটানো নয়। এতে রয়েছে

আরও নানা উপায়। এখন অনেকেই সহজ কিছু অভ্যাসের ওপর নির্ভর করে। তেমনি অভিনেত্রী নিকিতা দত্তও হেঁটেই নিজেকে সুস্থ রাখেন। এর জন্যতাকে দিনে ১০ হাজার পা হাঁটতে হয়। যদিও এ কাজ বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। তারপরও নিকিতা সেই লক্ষ্যভেদে কিছু কৌশল প্রয়োগ করেন, যা আপনিও অনুসরণ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, নিকিতার দিনে ১০ হাজার পা হাঁটার কৌশল— প্রথমত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ১০ মিনিট হেঁটে নেন নিকিতা। সঙ্গে সঙ্গে ‘অয়েল পুলিং’-এর কাজটিও সেরে নেন তিনি। অর্থাৎ মুখে তেল নিয়ে কুলকুচি করতে করতে হাঁটার প্রথম ধাপ শেষ করে ফেলেন এ অভিনেত্রী। দ্বিতীয়ত প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ ও নৈশভোজ — তিন বার খাওয়ার

পরেই ১০-১৫ মিনিট হাঁটেন নিকিতা। তাতে যেমন হজমের কাজটিও সারা হয়ে যায়, এর পাশাপাশি ১০ হাজার পা হাঁটার উদ্দেশ্য পূরণ করতেও সুবিধা হয়। তৃতীয়ত ফোনে কথা বলার সময়ে হাঁটেন নিকিতা। অর্থাৎ মাঝেমধ্যেই শরীর সচল থাকে তার। চতুর্থত প্রতিদিন বাড়ি পরিষ্কার ও হাটবাজার করে থাকেন অভিনেত্রী। কারণ বাড়ি পরিষ্কার, বাজারহাট ইত্যাদি কাজ নিজে করে নিলে শরীর অনেকটা সুস্থ থাকে। আর তাতে হাঁটার কাজও হয়ে যায় তাতে। পঞ্চমত অল্প সময় পেলেই চার-পাঁচতলা সিঁড়ি ভাঙার চেষ্টা করেন নিকিতা। আর তাতে ১০ হাজার পা হাটার কাজটির সমাপ্তি ঘটে। যে উপকার পাওয়া যাবে # ১০ হাজার পা হাঁটার লক্ষ্যভেদ হয় # শরীর সক্রিয় থাকে # ক্যালোরি খরচ বাড়ে # হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটে #

মানসিক চাপ কমে # দীর্ঘ ক্ষণ বসে থাকার ক্ষতি কিছুটা পূরণ হয়

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার