রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ কৌশল, বাইডেনকে কী জানালেন জেলেনস্কি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ কৌশল, বাইডেনকে কী জানালেন জেলেনস্কি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় নিজের কৌশলগত পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্রিফ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুক্রবার এক টেলিফোন আলাপে এ নিয়ে কথা বলেন দুই নেতা। এদিন হোয়াইট হাউস প্রেস সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেনও জেলেনস্কিকে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন বাড়ানোর প্রচেষ্টা এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অবস্থান শক্তিশালী করার বিষয়ে হালনাগাদ তথ্য দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় বাহিনীর জন্য কয়েক লক্ষ আর্টিলারি রাউন্ড, হাজার হাজার রকেট, শত শত সাঁজোয়া যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করেছে’। এছাড়াও যুক্তরাষ্ট্র শুক্রবার রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে একটি বিস্তৃত নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে। আমেরিকা তথা বাইডেনের এই কৌশলগত সহযোগিতা, রাশিয়ার সঙ্গে

চলমান সংঘর্ষে ইউক্রেনের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। যদিও নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের এই সহযোগিতা অব্যাহত রাখবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড