যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে…

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ |
ইরানে হামলা না করার শর্তে যুক্তরাষ্ট্রকে ফরাসি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে ফ্রান্সের সামরিক বাহিনী। ফরাসি সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন সামরিক সহায়তামূলক বিমানগুলোকে একটি ফরাসি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা বলেছে, এসব বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে না। এ বিষয়ে ‘পূর্ণ নিশ্চয়তা’ পাওয়া গেছে। ফ্রান্সের সামরিক সদরদপ্তরের তথ্যমতে, অপারেশনাল সহায়তা প্রদানকারী মার্কিন বিমান (যুদ্ধবিমান নয়) ফ্রান্সের ইস্ত্রেস বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি পেয়েছে। এ ছাড়া বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ফ্রান্স শর্ত দিয়েছে যে, সংশ্লিষ্ট বিমানগুলো কোনোভাবেই যুক্তরাষ্ট্রের ইরানে পরিচালিত অভিযানে অংশ নেবে না; বরং কেবল অঞ্চলে আমাদের অংশীদারদের প্রতিরক্ষায় সহায়তা করবে। এ বিষয়ে পূর্ণ

নিশ্চয়তা পাওয়া গেছে। এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার (৪ মার্চ) এ-সংক্রান্ত বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর ফলে কিছু আরব দেশে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান। যে কারণে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কো এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত আরব দেশগুলোকে নিজেদের স্বার্থে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন