ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা
হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭, বার্ন ইনস্টিটিউটে ভর্তি
রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. খলিল (৪০), রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), শাহ্জাহান (৩৪) ও স্বপ্না (২৫)।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মিরপুর থেকে আসা দগ্ধ সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাদের মধ্যে বেশি দগ্ধ হয়েছেন খলিল। তার ৯৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আব্দুল্লাহর ৩৮ শতাংশ এবং শিশু মোহাম্মদের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিনজনের অবস্থা গুরুতর।



