ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!
টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা
হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট
শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ
৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স
চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব
ক্যান্সার রোগীদের আয়ু বাড়াবে ইরানের তৈরি যে ওষুধ!
ক্যান্সারের ওষুধ ‘টেডারক্স’ এর সর্বশেষ সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছেন ইরানি গবেষকরা। ওষুধের সর্বশেষ এই সংস্করণটি ক্যান্সার রোগীদের দীর্ঘজীবি হতে সাহায্য করে।
ইরানের একটি ফার্মাসিউটিক্যাল জ্ঞান-ভিত্তিক কোম্পানি ওষুধটি উৎপাদন করেছে। ৩ থেকে ৬ নভেম্বর তেহরানে অনুষ্ঠিত ‘ইরান ন্যানো ২০২৪’ প্রদর্শনীতে এটি উন্মোচন করা হয়।
বৃহস্পতিবার বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাতকারে ফার্মাসিস্ট এবং জ্ঞানভিত্তিক কোম্পানিটির ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক আলি আঘাজানি বলেছেন, টেডারক্সের নতুন-উৎপাদিত সংস্করণ ক্যান্সার রোগীদের জীবনকাল বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে ক্যান্সারের ওষুধের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াও কমিয়ে দিতে পারে।
তিনি বলেন, ওষুধটির উৎপাদন শেষ হতে চার বছর সময় লেগেছে। সূত্র: ইরনা



