শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬

শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬ |
রাজধানীর শাহবাগে তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতরের কর্মসূচি ঘোষণা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শেষে এক যুবক আসিফ মাহমুদের কাছে বন্যার ত্রাণের টাকার হিসাব দাবি করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে, ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন শেষ করে আসিফ মাহমুদ যখন সভাস্থল ত্যাগ করছিলেন, তখন এক ব্যক্তি সামনে এগিয়ে এসে বন্যার ফান্ডের টাকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। ওই ব্যক্তি সরাসরি জানতে চান, বন্যার সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই টাকার হিসাব কি এখন পাওয়া যাবে? ওই টাকাগুলো এখন কোথায়? আকস্মিক এই প্রশ্নে

সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দু-পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল শুরু হয়। তবে ভিডিওতে এই প্রশ্নের কোনো উত্তর দিতে দেখা যায়নি আসিফ মাহমুদকে। ঘটনাস্থলে উত্তেজিত ওই ব্যক্তি সাংবাদিকদের কাছে নিজেকে ‘জুলাই অভ্যুত্থানের যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বন্যার আমানত হিসেবে দেওয়া টাকা কোথায় গেল, তা জানার অধিকার কি আমার নেই? উনি কোটি টাকার গাড়িতে চড়েন, এই অর্থের উৎস কী?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?