‘বাজারভিত্তিক’ সুদহার চালু হচ্ছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪
     ৬:৪০ পূর্বাহ্ণ

‘বাজারভিত্তিক’ সুদহার চালু হচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:৪০ 175 ভিউ
ফিক্সড (নির্ধারিত) হার থেকে বেরিয়ে সঞ্চয়পত্রের সুদহার ‘বাজারভিত্তিক’ হচ্ছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য খাতের আমানতের সুদহারের সঙ্গে সমন্বয় করেই বাজারভিত্তিক নতুন সুদহার ঠিক করা হবে। এতে বাজারে অন্যান্য আমানতের সুদহার বৃদ্ধি বা হ্রাস পাওয়ার সঙ্গে সঞ্চয়পত্রের সুদহারও উঠানামা করবে। অর্থ মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে বাজার ভিত্তিক সুদহার ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অভ্যন্তরীণ ঋণের ঝুঁকি মোকাবিলায় এ সিদ্ধান্ত বাস্তবায়নে বিবেচনা করছে অর্থ বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। বাংলাদেশকে দেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের শর্ত হিসাবে এর আগে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ বাজারভিত্তিক চালু করা হয়। যে কারণে এখন বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি বা

হ্রাস পাওয়ার সঙ্গে দেশের ভেতর জ্বালানি তেলের মূল্য উঠানামা করে। একইভাবে সঞ্চয়পত্রের সুদহারও বাজারভিত্তিক চিন্তা করছে অর্থ বিভাগ। এতে কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি বন্ড, ব্যাংকের আমানতের সুদসহ অন্যান্য সুদহারের সঙ্গে মিল রেখে সঞ্চয়পত্রের সুদহার উঠানামা করবে। বাজারভিত্তিক সুদহার চালু হলে এর ইতিবাচক ও নেতিবাচক দুটি দিক আছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনা চ্যালেঞ্জ হিসাবে থাকবে। সূত্রমতে, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আর্থিক খাত সংস্কারের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সেখানে সঞ্চয়পত্রের সুদহার প্রসঙ্গে আলোচনা হয়। কর্মপরিকল্পনায় বলা হয়, ‘বাজারের সুদের হারের সঙ্গে সঞ্চয়পত্রের সুদের হার সমন্বয় না থাকায় অভ্যন্তরীণ ঋণের পোর্টফোলিওতে ভারসাম্যহীনতা বৃদ্ধি পাচ্ছে। এ থেকে উত্তরণে সঞ্চয়পত্রের সুদের

হার ‘বাজারভিত্তিক’ করার বিষয়টি বিবেচনাধীন’। এ নিয়ে কাজ করছে অর্থ বিভাগ। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবছর বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে সঞ্চয়পত্রের সুদ পরিশোধের পেছনে। চলতি (২০২৪-২৫) অর্থবছরেও প্রায় ৪৩ হাজার কোটি টাকা ব্যয় হবে সুদ পরিশোধ বাবদ। এছাড়া গত অর্থবছরে জুলাই থেকে মার্চ এই ৯ মাসে সঞ্চয়পত্রের সুদ পরিশোধে ব্যয় হয়েছে ৩৪ হাজার ২১৪ কোটি টাকা এবং অর্থবছর শেষে সুদ পরিশোধ মোট সম্ভাব্য ব্যয় হবে ৪৫ হাজার কোটি টাকা। তবে পুরো অর্থবছরের সুদ ব্যয় এখনো চূড়ান্ত হয়নি। এ প্রক্রিয়ায় জড়িত অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সুদের হার বেশি থাকায় সঞ্চয়পত্রে সুদ খাতে বাজেটের অর্থ ব্যয় বেশি হচ্ছে। সরকারকে ঋণ

করেই সুদ ব্যয় মেটাতে হয়। ফলে সরকারের ঋণে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। বাজারভিত্তিক করার পর সঞ্চয়পত্র সুদহার বাড়লে সেটি যুক্তিসঙ্গত হবে, কিন্তু সুদহার কমলে ঠিক হবে না, বলে মনে করছেন সাবেক অর্থ সচিব (সিনিয়র) মাহবুব আহমেদ। তিনি বলেন, বাজারে অন্যান্য সুদহার বর্তমান সঞ্চয়পত্রের সুদহারের কাছাকাছি বা বেশি বিরাজ করছে। এক্ষেত্রে সঞ্চয়পত্রের সুদহার বাজারভিত্তিক করার পর সেটি বাস্তবায়ন সমস্যা হবে। কারণ এ পদ্ধতি বাস্তবায়নে প্রযুক্তিগত আপডেট থাকতে হবে। তিনি মনে করেন, একজন নিম্ন আয়ের মানুষ এক লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে মাসে একটি নির্দিষ্ট সুদ পান। কিন্তু বাজারভিত্তিক সুদহার বাস্তবায়ন হলে সুদের হার উঠানামা করবে। সেক্ষেত্রে সুদহার কমে গেলে গরিব মানুষের

সঞ্চয়পত্র খাত থেকে আয় কমবে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবায়নে যে ব্যবস্থাপনা দরকার সেটি নিশ্চিত করতে হবে। জানা গেছে, বর্তমানে ৩ মাস মেয়াদি সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হচ্ছে ১১ দশমিক ০৪ শতাংশ, পূর্ণ মেয়াদে পরিবার সঞ্চয়পত্রের মুনাফা ১১ দশমিক ৫২ শতাংশ, ৫ বছর মেয়াদি সঞ্চয়পত্রের মুনাফা ১১ দশমিক ২৮ শতাংশ, পেনশন সঞ্চয়পত্রের মুনাফা ১১ দশমিক ৭৬ শতাংশ। এসব সঞ্চয়পত্রের সুদহার নির্ধারিত। কিন্তু বাজারভিত্তিক সঞ্চয়পত্রের সুদহার চালুর ধারণা এটি প্রথম। এ সুদহার চালু হলে নির্ধারিত সুদহার থাকবে না। একটি নির্দিষ্ট সময় অন্তর সুদহার উঠানামা করবে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘বাজারভিত্তিক’ সঞ্চয়পত্র সুদহার চালু কতটা

বাস্তবায়ন করতে পারবে সেটি ভাবার বিষয়। তবে বাজারভিত্তিক সুদহার সাধারণত মূল্যস্ফীতি বিদ্যমান হারের তুলনায় বেশি হবে। এতে আমানতকারীরা উৎসাহিত হবেন। অপরদিকে সুদহার মূল্যস্ফীতির তুলনায় কম হলে বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রমুখী হবেন না। কারণ বিনিয়োগকারী মূল্যস্ফীতির কারণে সুদহার কমছে সেটি বুঝতে চাইবেন না। এতে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ কমবে। যদিও আমাদের বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণের একটি অন্যতম উৎস সঞ্চয়পত্র খাত। সূত্রমতে, আইএমএফের ঋণের একটি শর্ত হচ্ছে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ কমিয়ে আনা। ফলে ইতঃপূর্বে সঞ্চয়পত্র বিক্রিতে নানা ধরনে শর্ত আরোপের কারণে এর বেচাবিক্রি কমেছে। এখন সুদহার বাজারভিত্তিক করে অন্যান্য সুদহারের তুলনায় কমলে এ খাতে বিক্রি আরও কমে আসবে। যা পরোক্ষভাবে আইএমএফের শর্ত পূরণে

সহায়ক হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?